ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সৌদি থেকে ফিরলেন ৪০৯ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০২, ১৭ জুলাই ২০২০
সৌদি থেকে ফিরলেন ৪০৯ বাংলাদেশি
ফাইল ছবি

করোনায় সৌদি আরবে আটকে পড়া ৪০৯ বাংলাদেশি জেদ্দা থেকে দেশে ফিরেছেন। শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে তারা দেশে ফেরেন।

বিমান বাংলাদেশের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, যাত্রীদের কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকায় কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হয়নি। তবে তারা হোম কোয়ারেন্টাইনে থাকবেন।

Advertisement

এর আগে গত ১ জুলাই সৌদি আরবের জেদ্দা থেকে বিমানের বিশেষ (চার্টার) ফ্লাইট ৪১৬ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!