ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৬৬ বছর বয়সে ১২৯ সন্তানের জন্ম দিলেন এই ব্যক্তি!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৩০, ২৭ জানুয়ারি ২০২২
৬৬ বছর বয়সে ১২৯ সন্তানের জন্ম দিলেন এই ব্যক্তি!
ছবি: ক্লাইভ জোন্স

সন্তান ধারণের ইচ্ছা থাকলেও অনেকেই আছেন, যারা বাবা হতে পারেন না। কোনো না কোনো শারীরিক সমস্যা তাদের ইচ্ছা পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায়। পরিস্থিতি এমন হলে অনেকেই সন্ধান করেন স্পার্ম ডোনারের। যাতে তারা সন্তান ধারণ করতে পারেন। এমনই একজন স্পার্ম ডোনার হলেন ব্রিটিশ নাগরিক ক্লাইভ জোন্স

৬৬ বছর বয়সী এই ব্যক্তি গত ১০ বছর ধরে করছেন স্পার্ম ডোনেশনের এই কাজ। আর এই কাজে তিনি এ পর্যন্ত ১২৯ সন্তানের জৈবিক পিতা হয়েছেন এবং শীঘ্রই আরও ৯ সন্তানের জন্ম হতে চলেছে, যার ফলে তিনি মোট ১৩৮ সন্তানের পিতা হবেন।

ক্লাইভ বলেছেন যে সংখ্যাটি ১৫০ করার পরে, তিনি এই কাজকে বিদায় জানাবেন। তবে কাজটি খুব একটা সহজ কাজ নয়।

Advertisement

আরো পড়ুন>> সৌদি-থাইল্যান্ডের ৩০ বছরের পুরোনো বিবাদের অবসান

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ক্লাইভ আনুষ্ঠানিকভাবে স্পার্ম ডোনার হতে পারেন না, কারণ আমেরিকায় দাতা হওয়ার সর্বোচ্চ বয়স ৪৫ বছর। এ কারণে, যারা স্পার্ম গ্রহণ করতে চান, তারা ফেসবুকের মাধ্যমে তারা ক্লাইভের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন এবং তাদের চাহিদা পূরণ করার কথা জানান।

তবে এই পরিষেবার জন্য টাকা নেন না ক্লাইভ। তিনি বলেন, কাউকে সুখ দিয়ে, কারওর সংসার গুছিয়ে তিনি সুখ পান। ৯-১০ বছর আগে সংবাদপত্রে একটি নিবন্ধ পড়ে তিনি এই ধারণাটি পেয়েছিলেন যখন তিনি দেখেছিলেন যে সন্তান ছাড়া মানুষকে কত মানসিক যন্ত্রণা ভোগ করতে হয়।

আরো পড়ুন>> ধর্ষণের পর তরুণীর চুল কেটে মুখে কালি মাখিয়ে হাঁটানো হল রাস্তায়

ক্লাইভের এই কর্মকাণ্ডে সতর্কতা জারি করেছে হিউম্যান ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রায়োলজি অথরিটি। প্রকৃতপক্ষে, ক্লাইভ তার ভ্যান থেকে শুক্রাণু দানের কাজ চালান কিন্তু প্রশাসনের কঠোর নির্দেশ রয়েছে, যে সমস্ত দাতারা শুক্রাণু দানের কাজ করবেন, তারা শুধুমাত্র আমেরিকায় লাইসেন্সপ্রাপ্ত ক্লিনিকের মাধ্যমে তা বিক্রি বা ক্রয় করতে পারবেন।

কর্তৃপক্ষ বলছে, ক্লিনিকের পরিচালনার মাধ্যমে দাতা এবং গ্রাহক উভয়কেই স্পার্ম দানের প্রভাব এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবহিত করা যেতে পারে।

সূত্র: ডেইলি স্টার ইউকে

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!