[ আন্তর্জাতিক ]
ইয়েমেনের আকাশ থেকে আবারো মার্কিন নির্মিত ড্রোন ভূপাতিত
ছবি: সংগৃহীত
ইয়েমেনের মারিব প্রদেশের আকাশ থেকে মার্কিন নির্মিত আরো একটি স্ক্যান ঈগল গোয়েন্দা ড্রোন ভূপাতিত হয়েছে। ড্রোনটি সৌদি নেতৃত্বাধীন আরব জোটের হয়ে ইয়েমেনের আকাশে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছিল।
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারের দেয়া এক বিবৃতিতে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, একটি উপযুক্ত অস্ত্র দিয়ে মার্কিন নির্মিত ওই ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।
আরো পড়ুন: যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে তুষারঝড়, জরুরি অবস্থা জারি
.png)
তিনি বলেন, মারিব প্রদেশের জুবখহ এলাকার আকাশে শত্রুতামূলক তৎপরতা চালানোর সময় এই ড্রোনটি গতকাল সন্ধ্যায় ভূপাতিত করা হয়। ড্রোন ভূপাতিত করার জন্য জেনারেল সারি আল্লাহর শুকরিয়া আদায় করেন।
স্ক্যান ঈগল ড্রোনে সাধারণত লম্বা ডানা থাকে এবং একটানা দীর্ঘ পথ পাড়ি দিতে পারে।
বোয়িংয়ের সহযোগী প্রতিষ্ঠান ইনসিটু এই ড্রোন তৈরি করে থাকে এবং এর নির্মাণ ব্যয় ৩২ লাখ ডলার।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!