ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

কুকুরের জন্মদিনে খরচ ১১ লাখ, উড়লো ৫২০ ড্রোন

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৩:১১, ২৬ ডিসেম্বর ২০২১
কুকুরের জন্মদিনে খরচ ১১ লাখ, উড়লো ৫২০ ড্রোন
কুকুরের জন্মদিনে খরচ ১১ লাখ, উড়লো ৫২০ ড্রোন। ছবি: সংগৃহীত

কুকুরের সঙ্গে মানুষের বন্ধুত্বের সম্পর্ক অনেক দিনের। বিশ্ব জুড়ে এই সুন্দর বন্ধুত্বের সম্পর্ক নিয়ে রয়েছে হাজার হাজার মজার ঘটনা। আবার কুকুর যে ঠিক কতটা প্রভুভক্ত এবং বিশ্বস্ত তারও একাধিক গল্প রয়েছে। তবে কখনো কি শুনেছেন কুকুরের জন্মদিন পালন করতে? শুধু তাই নয়, সেই জন্মদিনে খরচের কথা শুনলেও চমকে যাবেন। কুকুরের জন্মদিনে তার মালিক খরচ করেছে ১১ লাখ টাকা।   

জানা যায়, সম্প্রতি চীনের উহান প্রদেশের এক বাসিন্দা তার পোষা কুকুরটির জন্মদিনে ১১ লাখ টাকা খরচ করেছেন। তার পোষ্যের জন্মদিনে উড়ানো হয়েছে ৫২০টি ড্রোন। ঐ ড্রোনের সাহায্যেই আকাশে আলো দিয়ে লেখা হয়েছে 'শুভ জন্মদিন ডোউ ডোউ।' উল্লেখ্য, ডোউ ডোউ হলো ঐ নারীর কুকুরের ডাকনাম।

পোষ্যের জন্মদিনে উড়ানো হয়েছে ৫২০টি ড্রোন, ঐ ড্রোনের সাহায্যেই আকাশে আলো দিয়ে লেখা হয়েছে `শুভ জন্মদিন ডোউ ডোউউহানের বাসিন্দা ঐ নারীর কুকুর ডোউ ডোউ এবার ১০ বছরে পা রাখলো। আর তাই তার জন্মদিন ধুমধাম করে পালন করার সিদ্ধান্ত নেন ঐ নারী। ডোউ ডোউয়ের জন্মদিনের জাঁকজমক দেখে প্রথমে প্রতিবেশীরা ভেবেছিল যে ঐ নারীর বাড়িতে মনে হয় কারো বিয়ে রয়েছে। তবে পরে আকাশে ডোউ ডোউয়ের নাম দেখে তাদের ভুল ভাঙে। 

Advertisement

তবে ড্রোন ছাড়াও আরো অনেক আয়োজন ছিল ডোউ ডোউয়ের জন্মদিনে। ঐ নারী নিজে তার কুকুরকে সারপ্রাইজ দিতে সান্টাক্লজ সেজেছিলেন। এছাড়াও ডোউ ডোউয়ের জন্মদিনে সে যা যা জিনিস খেতে ভালোবাসে সেই সব কিছুর ব্যবস্থা করা হয়েছিলো। 

শুভ জন্মদিন লেখা ঐ ড্রোনগুলো আকাশে প্রায় ৩০ মিনিট ধরে জ্বলেছে। এরই মধ্যে ডোউ ডোউয়ের জন্মদিনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওর পোস্টে একজন লিখেছেন, তিনি পরের জন্মে কুকুর হয়ে জন্মাতে চান। 

সূত্র: ডেইলি স্টার (ইউকে) 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!