ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দ্বিতীয় বিয়ের জন্য বিলবোর্ডে বিজ্ঞাপন!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:২০, ৩১ জানুয়ারি ২০২২
দ্বিতীয় বিয়ের জন্য বিলবোর্ডে বিজ্ঞাপন!
ছবি: সংগৃহীত

তিন জনের বেশি সন্তান থাকলে নিয়ম অনুযায়ী পৌরসভার নির্বাচনে লড়াই করার অনুমতি মিলবে না। তাই আসন্ন পৌর নির্বাচনে লড়তে ‘স্ত্রী চাই’ বলে বিজ্ঞাপন দিলেন ভারতের মহারাষ্ট্রের ঔরাঙ্গাবাদ শহরের এক ব্যক্তি।

শহরের গুরুত্বপূর্ণ মোড়ে বিলবোর্ডটি টানানো হয়েছে। এই বিলবোর্ডকে নিয়ে হইচই পড়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় এখন চলছে এই বিজ্ঞাপনকে নিয়ে আলোচনা-সমালোচনা।

সংবাদ প্রতিবেদনে বলা হয়, জমি-বাড়ির ব্যবসায়ী রমেশ বিনায়করাও পাটিলের বিয়ে হয়েছে কয়েক বছর আগে। তিন সন্তানও আছে তার। আর এটাই বাধা হয়ে দাঁড়িয়েছে আসন্ন ঔরঙ্গাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে।

Advertisement

কারণ স্থানীয় পৌর-আইন অনুযায়ী দুইয়ের বেশি সন্তান থাকলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না। ফলে বিনায়ক বা তার স্ত্রী কেউই নির্বাচনে লড়াই করার সযোগ পাচ্ছেন না। এই কারণেই শনিবার শহরের ব্যস্ততম মোড়ে একাধিক ব্যানার বিলবোর্ড টাঙিয়েছেন বিনায়করাও।

সেখানে তিনি দাবি করেছেন নির্বাচনে প্রার্থী করতে চাই স্ত্রীকে। ইচ্ছুক বিবাহযোগ্যা কন্যারা যোগাযোগ করুন। বয়স হতে হবে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। পাত্রী যে কোনও ধর্মে বিশ্বাসী হলেই হবে।

আরো পড়ুন: ‘নিজেকে শেষ করে দিচ্ছি’ বলে ছয়তলা থেকে লাফ মডেলের!

বিজ্ঞাপনে তার ফোন নম্বরও দিয়েছিলেন। আর এই বিজ্ঞাপন দেওয়ার পর বিনায়করাও দাবি করেন, রোববার সকাল থেকেই তাঁর কাছে একের পর এক ফোন আসছে। এমনকি কনের অভিভাবকরাও তার কাছে আসছেন। এই ব্যাপারে তার প্রথম স্ত্রীও তাকে সাহায্য করছেন।

বিনায়করা আরো জানান, তার স্ত্রীর এখনও স্বামীর কর্মকাণ্ডে কোনো আপত্তি নেই। সহাস্যেই তিনি স্বামীর বিয়েতে এগিয়ে এসেছেন।

তিনি জানান, তিনি ঔরঙ্গাবাদ পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন, কিন্তু আইনের কারণে তা সম্ভব হয়নি কারণ তার তিনটি সন্তান রয়েছে। আর তাই তিনি এই পোস্টার লাগিয়েছেন শহরের ব্যস্ততম কোণে। এখন পর্যন্ত তারা শতাধিক কল পেয়েছে। অনেকে বিনায়করাও তাদের মেয়ের বিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

গত কয়েক বছর ধরেই সেখানকার রাজনৈতিক দল ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’র ঔরঙ্গাবাদ টাউন সহ-সভাপতি রয়েছেন বিনায়করাও। যদিও দলে ততটা সক্রিয় নন, ফলে দলের কোনো শীর্ষ স্থানীয় নেতার সাথে যোগাযোগও করতে পারছেন না। তিনি বলেন, ‘যদি তিনি দ্বিতীয়বার বিয়ে করতে পারেন, তবে ওই স্ত্রীকে ঔরঙ্গাবাদ পৌরসভা নির্বাচনে প্রার্থী করবেন এবং তাকে জিতিয়েও আনবেন। আর এই কাজে কোনো আপত্তি নেই তার প্রথম পক্ষের স্ত্রী’র। তিনি কেবল সমাজসেবা করতে চান।

আরো পড়ুন: ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর ইলেকট্রিক বাস, নিহত ৬

বিনায়করাও বলেন, প্রতিটি বড় রাজনৈতিক দলের নেতারাই ঔরঙ্গাবাদ পৌরসভার নির্বাচনে তাদের আত্মীয়-পরিজনদের প্রার্থী করেছেন। সেই কারণে তিনিও চাইছেন ভরসাযোগ্য কাউকে নির্বাচনে প্রার্থী করতে ও জিতিয়ে আনতে। যদিও দুই সন্তান নিয়ে সরকারি নীতির কোনো বিরোধিতাই করেননি তিনি। সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে যেতেও নারাজ। আর সেই কারণেই দ্বিতীয় স্ত্রী চাইছেন।

তবে সবকিছু ঠিকঠাক থাকলে কোনো দলের প্রতীকে তিনি নির্বাচনে লড়াই করবেন, তা এখনও স্থির করেননি। বিনায়করাও জানান শিবসেনা, মহারাষ্ট্র নবনির্মাণ সেনাসহ অনেকের সাথেই যোগাযোগ রেখে যাচ্ছি। যে দল টিকিট দেবে তাদের হয়ে স্ত্রীকে দাঁড় করাবো। বিয়ের ক্ষেত্রে ধর্ম কোনো বাধা হবে না বলেও জানিয়েছেন বিনায়করাও।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!