হামাস সতর্ক করে বলেছেন, ইসরায়েলি কর্মকর্তাদেরকে এভাবে আরবদেশগুলো সফরের সুযোগ দেয়া হলে ইহুদিবাদীরা ফিলিস্তিনি জনগণের ওপর আরো বেশি অপরাধযযজ্ঞ চালাবে।
আরো পড়ুন: পাকিস্তানে বন্দুকধারীর হামলায় খ্রিস্টান ধর্মযাজক নিহত
.png)
রোববার সকালে হারজগ সস্ত্রীক আবুধাবি পৌঁছান। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার এক বছর পর তিনি এই সফরে গেলেন। হারজগের বিমান সৌদি আরবের আকাশ দিয়ে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করে।
আবুধাবির উদ্দেশ্যে ইসরায়েল ছাড়ার আগে প্রেসিডেন্ট হারজগ বলেন, আমিরাত সফরের সময় তিনি দেশটির যুবরাজ জায়েদ আল-নাহিয়ানসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
সৌদি আকাশসীমা দিয়ে বিমান করে আসার সময় হারজগ সাংবাদিকদের বলেন, সত্যিই এটি খুব উৎসাহব্যঞ্জক সময়।