ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৫৭ দেশে মিলেছে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১৬, ২ ফেব্রুয়ারি ২০২২
৫৭ দেশে মিলেছে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট: ডব্লিউএইচও
ছবি: সংগৃহীত

'স্টেলথ ওমিক্রন' নিয়ে প্রথম থেকেই দুশ্চিন্তা বাড়ছিল। এটি আসলে ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট। এর নাম দেওয়া হয়েছে বিএ.২। গত ডিসেম্বর মাসে এই নতুন স্ট্রেনের খোঁজ মিলেছিল। তারপর থেকেই আতঙ্ক বাড়ছিল। এবার সেই আতঙ্ক আরো বাড়িয়ে দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাল যে, বিশ্বের প্রায় ৫৭ দেশের ছড়িয়ে পড়েছে ওমিক্রনের এই সাব ভ্যারিয়েন্ট।

প্রায় দশ সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় ওমিক্রন ভ্যারিয়েন্ট। দ্রুতই এটি সারা বিশ্বে প্রভাবশালী ভ্যারিয়েন্ট হয়ে ওঠে।

মহামারিসংক্রান্ত সর্বশেষ সাপ্তাহিক তথ্য উপস্থাপন করতে গিয়ে ডব্লিউএইচও জানিয়েছে, গত মাসে করোনার যত নমুনা সংগ্রহ করা হয়েছে, তার বেশির ভাগই অমিক্রন। এর মধ্যে বিএ.১, বিএ.১.১, বিএ.২ ও বিএ.৩ সাব-ভ্যারিয়েন্টও রয়েছে।

Advertisement

আরো পড়ুন>> রোহিঙ্গা গণহত্যা মামলা নিয়ে এখন আর আপত্তি নেই সু চির অনুসারীদের

ডব্লিউএইচও জানিয়েছে, বিএ.২ সাব-ভ্যারিয়েন্টটি শনাক্তের হারও ক্রমাগত বাড়তে দেখা যাচ্ছে। এটি বিশ্বের ৫৭টি দেশে শনাক্ত হয়েছে। কিছু কিছু দেশে মোট শনাক্ত ওমিক্রনের অর্ধেকের বেশি এই সাব-ভ্যারিয়েন্টটি।

এখন পর্যন্ত ওমিক্রন এবং এর সাব ভ্যারিয়েন্টগুলোর মধ্যে পার্থক্য নিয়ে খুব কম তথ্য জানা এগুলোর সংক্রমণক্ষমতাসহ বিভিন্ন বৈশিষ্ট্য শনাক্ত করতে আরও গবেষণার আহ্বান জানিয়েছে সংস্থাটি। সাম্প্রতিক কয়েকটি গবেষণায় দেখা গেছে, বিএ.২ সাব-ভ্যারিয়েন্টটি মূল ওমিক্রনের চেয়েও বেশি সংক্রামক।

ডব্লিউএইচওর করোনাবিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভে জানান, ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট নিয়ে খুব কম জানা আছে। তবে প্রাথমিকভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিএ.১ এর তুলনায় বিএ.২ সাব-ভ্যারিয়েন্টটির সংক্রমণ হার খানিকটা বেশি।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!