ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সিরিয়ায় মার্কিন অভিযানে আইএস নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:০৭, ৩ ফেব্রুয়ারি ২০২২
সিরিয়ায় মার্কিন অভিযানে আইএস নেতা নিহত
ছবি: জো বাইডেন

উত্তর-পশ্চিম সিরিয়ায় মার্কিন বিশেষ বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর নেতা আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরায়েশি নিহত হয়েছেন বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন –এর প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে কোরাইশি নিহত হন বলে বৃহস্পতিবার সকালে জানিয়েছেন বাইডেন।

এক বিবৃতিতে তিনি বলেন, “গতরাতে আমার নির্দেশনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী উত্তর-পশ্চিম সিরিয়ায় মার্কিনি এবং আমাদের মিত্রদের রক্ষায় সফলভাবে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে বিশ্বকে নিরাপদ স্থানে পরিণত করেছে।”

Advertisement

“আমরা আইএসআইএস এর শীর্ষ নেতা আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরায়েশিকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দিয়েছি। আমাদের সশস্ত্র বাহিনীর দক্ষতা ও সাহসিকতাকে ধন্যবাদ জানাই। এই অভিযান থেকে সব আমেরিকানই নিরাপদে ফিরে এসেছে।”

আরো পড়ুন>> সাদা ঘোড়ায় চেপে ছুটলেন কিম জং উন

সিরিয়ায় বৃহস্পতিবারের ওই অভিযান আইএস নেতাকে নিশানা করেই চালানো হয়েছিল বলে জানান বাইডেন। অভিযানে কুরায়েশি নিহত হওয়ার খবর বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

ওদিকে, কুরায়েশি কীভাবে নিহত হলেন সে সম্পর্কে সিএনএন-কে মার্কিন প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, কুরায়েশি একটি বোমা বিস্ফোরণ ঘটান। আর এতেই তিনি নিহত হন। সঙ্গে নিহত হয় তার পরিবারের সদস্যরাও।

আরো পড়ুন>> অনাথ প্রেমিকাকে ফেলে পালাতে চেয়েছিল প্রেমিক, ধুমধাম করে বিয়ে দিল পুলিশ!

মাঠ পর্যায়ে কয়েকটি সূত্রে কয়েকজন হতাহতের ঘটনার খবর পাওয়া গেছে। অভিযানের আগে পরের লড়াইয়ে ৬ শিশু ও ৪ নারীসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার নাগরিক প্রতিরক্ষা গোষ্ঠী হোয়াইট হেলমেটস। তবে যুক্তরাষ্ট্রের পক্ষে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পেন্টাগন।

২০১৯ সালের অভিযানে আইএস নেতা আবু বকর আল বাগদাদি নিহত হওয়ার পর সিরিয়ায় এটিই ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অভিযান। ইসলামিক স্টেটের প্রতিষ্ঠাতা বাগদাদি নিহত হওয়ার পরই আইএস তাদের নেতা হিসাবে কুরায়েশির নাম ঘোষণা করেছিল।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!