শনিবার (৫ ফেব্রুয়ারি) দেশটির পুলিশ জানায়, রাজধানী রেইকিয়াভিক থেকে ৪০ কিলোমিটার পূর্বে অবস্থিত লেক থিংভ্যালাভানের পানির নিচে নিখোঁজ উড়োজাহাজটির সন্ধান পাওয়া গেছে।
আরো পড়ুন>> গানের তীব্র আওয়াজে শোনা যায়নি ট্রেনের হুইসেল, নিহত ২
.png)
গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সেসনা ১৭২এন উড়োজাহাজটি আকস্মিকভাবে নিখোঁজ হয়। এতে বেলজিয়াম, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের তিন পর্যটক ও উড়োজাহাজটির পাইলটসহ মোট চারজন ছিলেন বলে স্থানীয় সংবাদপত্র মর্গানব্লাডিড -এর প্রতিবেদনে বলা হয়েছে।
আইসল্যান্ডের কোস্ট গার্ড বাহিনী জানিয়েছে, একটি সাবমেরিনের সহায়তায় নিখোঁজ উড়োজাহাজটির অবস্থান শনাক্ত করা গেছে। তবে সেটিকে এখনো টেনে তোলা বা এর যাত্রীদের উদ্ধার করা এখনো সম্ভব হয়নি।
সূত্র: এনডিটিভি