ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তীব্র বাতাসে রানওয়েতে অবতরণে ব্যর্থ যাত্রীবাহী উড়োজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৩, ২ ফেব্রুয়ারি ২০২২
তীব্র বাতাসে রানওয়েতে অবতরণে ব্যর্থ যাত্রীবাহী উড়োজাহাজ
ছবি: সংগৃহীত

বিমানবন্দরে অবতরণের চেষ্টা করেছিল ব্রিটিশ এয়ারওয়েজের একটি যাত্রীবাহী উড়োজাহাজ। কিন্তু রানওয়েতে অবতরণের চেষ্টা করার সময় সেটিকে অনেকটা ভাসিয়ে নেয় তীব্র দমকা বাতাস। এ ঘটনায় রানওয়ে স্পর্শ করার পরও সেটিকে বাধ্য হয়ে আবার উড়াল দিতে হয়।

সোমবার (৩১ জানুয়ারি) যুক্তরাজ্যের ব্যস্ততম হিথ্রো বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যম স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এবারডিন থেকে আসা ফ্লাইট নাম্বার এ৩২১ টোগা উড়োজাহাজটি স্থানীয় সময় বেলা ১০টা ৫০ মিনিটের দিকে হিথ্রো বিমানবন্দরে অবতরণের চেষ্টা করে। কিন্তু ঘূর্ণিঝড় কোরির কারণে সৃষ্ট তীব্র দমকা বাতাসের ফলে নির্ধারিত সেই অবতরণের চেষ্টা ব্যর্থ হয়। 

Advertisement

আরো পড়ুন>> কঙ্গোয় বিদুৎস্পৃষ্ট হয়ে ২৫ জনের মৃত্যু

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, উড়োজাহাজটি অবতরণের চেষ্টা করার সময় তীব্র বাতাসে দুলছিল। উড়োজাহাজটির চাকা দু’টি রানওয়ে স্পর্শ করার পরও সেটির ভারসাম্য রাখতে বেশ বেগ পেতে হচ্ছিল। এমনকি দমকা বাতাসে সেটিকে ঠেলে নিতেও দেখা যায়। এসময় উড়োজাহাজটির লেজের অংশ রানওয়েতে হাল্কা ঘঁষা লাগতেও দেখা যায়। তবে পাইলটের দৃঢ়তায় সেটি কোনো ধরণের বিপর্যয় ছাড়াই রানওয়ে ছেড়ে ফের আকাশে উড়ে যেতে সক্ষম হয়।

এদিকে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিরুপ আবহাওয়ার কারণে উড়োজাহাজটি প্রথম প্রচেষ্টায় অবতরণে ব্যর্থ হলেও দ্বিতীয় প্রচেষ্টায় সেটি সফলভাবে অবতরণ করে। উড়োজাহাজটির পাইলট এবং যাত্রীরাও সকলে সুস্থ রয়েছে।

ভিডিওটি দেখুন:

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!