পলিয়ানস্কি বলেন, একমাত্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে আরোপ করা নিষেধাজ্ঞা বৈধ এবং এই ধরনের নিষেধাজ্ঞা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হাতিয়ার।
জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতও নিপীড়নমূলক একতরফা নিষেধাজ্ঞার সমালোচনা করে বলেন, এই ধরনের নিষেধাজ্ঞা উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টির বড় কারণ এবং দ্রুত এই ধরনের নিষেধাজ্ঞা আরোপের প্রবণতা বন্ধ হওয়া উচিত।
.png)
আরো পড়ুন: আইএস নেতাকে ধরিয়ে দিতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা
চীনের রাষ্ট্রদূত বলেন, যে নিষেধাজ্ঞার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমর্থন নেয়া হয় নি তা বাস্তবায়ন করা যাবে না। একইসঙ্গে তিনি বলেন, উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘ যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে দেশটি মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে।
বর্তমানে ১৪টি দেশের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা রয়েছে। এরমধ্যে সম্প্রতি কয়েকদফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার কারণে উত্তর কোরিয়ার কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে জাতিসংঘের মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছিল আমেরিকা ও তার মিত্ররা। কিন্তু রাশিয়া এবং চীন তাতে ভেটো দিয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, চীন এবং রাশিয়ার নিজেও আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার শিকার।