ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

জাতিসংঘের শান্তি বিনির্মাণ কমিশনের সভাপতি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫২, ২ ফেব্রুয়ারি ২০২২
জাতিসংঘের শান্তি বিনির্মাণ কমিশনের সভাপতি বাংলাদেশ
রাবাব ফাতিমা- ফাইল ছবি

জাতিসংঘের শান্তি বিনির্মাণ কমিশনের (পিস বিল্ডিং কমিশন) সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে রাষ্ট্রদূত পর্যায়ের অধিবেশনে এ নির্বাচন হয়।  

নির্বাচিত হওয়ার পর পরই সভাপতির আসনে বসে শান্তি বিনির্মাণ কমিশনের ষোড়শ অধিবেশনের সভা পরিচালনা করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। তিনিই প্রথম পিবিসি’র নারী সভাপতি।

আরো পড়ুন>>> বৃষ্টি হতে পারে ঢাকাসহ ৪ বিভাগে

Advertisement

জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ঝ্যাং জুন এক টুইট বার্তায় বলেন, ‘২০২২ সালে শান্তি বিনির্মাণ কমিশনের নতুন সভাপতি বাংলাদেশকে অভিনন্দন। বিশ্বজুড়ে সংঘাতময় দেশ ও অঞ্চলগুলোতে ভূমিকা রাখার জন্য গত বছরের শান্তি বিনির্মাণ কমিশনের সভাপতি মিশরকেও আমি ধন্যবাদ জানাই।’

উল্লেখ্য, শান্তি বিনির্মাণ কমিশন জাতিসংঘের একটি আন্তঃসরকার পরামর্শক প্রতিষ্ঠান। এটি সংঘাতময় বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা দেয়। সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ এবং অর্থনৈতিক ও সামাজিক পরিষদ থেকে নির্বাচিত ৩১টি সদস্য রাষ্ট্র মিলে শান্তি বিনির্মাণ কমিশন গঠিত হয়। জাতিসংঘের শীর্ষ অর্থদাতা ও শান্তিরক্ষী যোগানদাতা দেশগুলোও এর সদস্য।

ডেইলি-বাংলাদেশ/জেডআর/এইচএন
ট্যাগ: জাতিসংঘ
লিংক সফলভাবে কপি হয়েছে!