নতুন শীর্ষ ধনী পেল এশিয়া
এশিয়া মহাদেশের নতুন শীর্ষ ধনী হয়েছেন ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানি। তিনি মহাকাশ প্রযুক্তি থেকে শুরু করে তাপ, শক্তি ও কয়লা ব্যবসা, বন্দর ব্যবসার নিয়ন্ত্রণ আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা। নিজের দেশেরই জ্বালানি ও প্রযুক্তি খাতের বড় উদ্যোক্তা মুকেশ আম্বানিকে টপকে এশিয়ার ধনীদের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছেন তিনি।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স প্রতিদিনই তাদের ওয়েবসাইটে বিশ্বের শীর্ষ ৫০০ ধনী ব্যক্তির সম্পদের আর্থিক মূল্য প্রকাশ করে। নিউইয়র্কের কর্মদিবস অনুসারে এর তথ্য হালনাগাদ করা হয়।
আরো পড়ুন>> লেকের পানির নিচে সন্ধান মিললো নিখোঁজ উড়োজাহাজের
.png)
গতকাল সংবাদমাধ্যমটি জানায়, আম্বানিকে হটিয়ে শীর্ষস্থান অধিকার করেছেন গৌতম। তার মোট সম্পদের মূল্য ৮৮ দশমিক ৫ বিলিয়ন ডলার। অন্যদিকে আম্বানির সম্পদের আর্থিক মূল্য ৮৭ দশমিক ৯ বিলিয়ন ডলার। তার অবস্থান ১১ নম্বরে।
সাম্প্রতিক সময়ে বিলিয়নেয়ারদের তালিকায় খালি এটিই একমাত্র রদবদলের ঘটনা নয়। গত সপ্তাহে ফেইসবুকের প্যারেন্ট কোম্পানি মেটাও স্টক মার্কেটে ঐতিহাসিক দরপতন দেখেছে, যার ফলে মার্ক জাকারবার্গের ব্যক্তিগত সম্পদ থেকে ৩০ বিলিয়ন ডলারের বেশি হাপিস হয়ে গেছে। মেটার প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা এখন ব্লুমবার্গের ধনীদের তালিকার ১৩ নম্বর স্থানে অবস্থান করছেন।
আরো পড়ুন>> ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচির নিষেধাজ্ঞা প্রত্যাহার
তবে করোনার সময় শেয়ার বাজারে আদানি গ্রুপ প্রচুর মুনাফা করেছে। গত বছর এই সময়ে তার মোট সম্পদের মূল্য ছিল ৪০ বিলিয়ন ডলারেরও কম।
২০২০ সালের জুনের পর থেকে মুম্বাইয়ের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে।
অর্থনীতিবিদদের মতে, বর্তমানে বিনিয়োগকারীরা অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে আদানি গ্রুপের সক্ষমতা নিয়ে বেশ আশাবাদী।
বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী এলেন মাস্ক। তার সম্পদের আর্থিক মূল্য ২৩৫ বিলিয়ন মার্কিন ডলার।
সূত্র: সিএনএন