সোমবার (৭ ফেব্রুয়ারি) দেশটির কায়াহ রাজ্য এবং সাগাইং অঞ্চলে এ লড়াইয়ের ঘটনা ঘটে বলে পিডিএফ দাবি করেছে।
প্রতিরোধ গোষ্ঠিটি জানায়, মোট পাঁচটি জান্তা প্রতিরোধ গোষ্ঠীর সম্মিলিত চিন প্রতিরক্ষা বাহিনী মাইন ব্যবহার করে সামরিক গাড়িকে ক্ষতিগ্রস্ত করে। মাইন বিস্ফোরণের সঙ্গে সঙ্গে জান্তা বাহিনীর সঙ্গে প্রতিরোধ যোদ্ধাদের তীব্র লড়াই শুরু হয়। এতে ৯ সেনা ও এক প্রতিরোধ যৌদ্ধা নিহত হন। সামরিক বাহিনীর গাড়ি 'কালে' যাওয়ার পথে দুটি ভিন্নস্থানে তিনবার মাইন ব্যবহার করে। অপরদিকে রবিবার সন্ধ্যায় কালে যাওয়ার পথে আরও কয়েকটা গাড়িতে মাইন হামলা চালানো হয়েছে। এতে ২০ সেনা নিহত হন।
.png)
আরো পড়ুন>> চোখে পেরেক গেঁথে, পা দিয়ে শ্বাসরুদ্ধ করে ১০ বছরের শিশুকে হত্যা!
সেনাদের সঙ্গে প্রতিরোধ যোদ্ধাদের সংঘাতের কারণে বেশ কয়েকজন সাধারণ মানুষ আহতের খবর পাওয়া গেছে। দিনে দিনে মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর হামলার ঘটনা বাড়াচ্ছে সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলো।
গত বছরের ১ ফেব্রুয়ারির পর থেকেই দেশটিতে এমন পরিস্থিতি বিরাজ করছে। সু চি’র মুক্তির দাবির পাশাপাশি জান্তা সরকারকে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়ে আসছে দেশটির সাধারণ মানুষ। এই সরকারের বিরুদ্ধ প্রতিবাদ করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর হাতে এখন পর্যন্ত তেরশোর বেশি মানুষ নিহত হয়েছেন।
সূত্র: দ্য ইরাবতী