বৃহস্পতিবার ইয়েমেনে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে সৌদি জোটের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করা হয়। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল এই বিবৃতি প্রচার করেছে। বিবৃতিতে বলা হয়েছে চীনে তৈরি সিএইচ-ফোর টাইপের এই ড্রোন হাজ্জাহ প্রদেশের আকাশে শত্রুতামূলক তৎপরতা চালাচ্ছিল।
আরো পড়ুন: ৬ বছর পর টায়ারের বন্দিদশা থেকে মুক্ত কুমির
.png)
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি ঘোষণা করেছে যে, সা’দা এবং হাজ্জাহ প্রদেশ দখল করার উদ্দেশ্যে তারা ইয়েমেনের ভেতরে দুই ব্রিগেড সেনা মোতায়েন করেছে।
এদিকে, আল-মাসিরা টেলিভিশন চ্যানেল বৃহস্পতিবার আরো জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের ওপর নতুন করে ৩৮ দফা বিমান হামলা চালিয়েছে। হাজ্জাহ, মা’রিব, বাইদা ও সানা প্রদেশের বিভিন্ন অবস্থানে এসব হামলা চালানো হয়।