উড়তে উড়তেই আচমকা মাটিতে পড়ে কয়েকশ পাখির মৃত্যু!
আকাশে ডানা মেলে উড়ছিল এক ঝাঁক পাখি। কিন্তু হঠাৎ মাটিতে আছড়ে পড়ে সেই পাখির ঝাঁক। তবে মাটিতে পড়ার কয়েক সেকেন্ডের মধ্যে ফের আকাশে উড়ে যায় সেই পাখিগুলো। তারপরই দেখা যায়, কয়েক শ’ পাখি মাটিতে মৃত অবস্থায় পড়ে আছে। রহস্যময় এই ঘটনাটি ঘটেছে মেক্সিকোর চিহুয়াহুয়া শহরে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ছড়িয়ে পড়া ভিডিওতে পাখির ঝাঁক থেকে কয়েক শ’ পাখিকে মাটিতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। যে দৃশ্যে হতবাক করে দিয়েছে স্থানীয়দের। রাস্তার ওপরে পাখিগুলো নিথর হয়ে পড়েছিল।
আরো পড়ুন>> ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা ফিরিয়ে নিচ্ছে রাশিয়া
.png)
এদিকে হঠাৎ একসঙ্গে এত পাখির মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। অনেকের দাবি, ফাইভ-জি প্রযুক্তির কারণেই মৃত্যু হয়েছে পাখিগুলোর। স্থানীয় সংবাদমাধ্যম দূষণকেই দায়ী করা হচ্ছে এই মৃত্যুর জন্য। কেউ আবার বলছেন, পাখিগুলো বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে।
পরিবেশবিদ রিচার্ড ব্রাউটন জানিয়েছেন, কোনো বড় ধরনের শিকারি পাখি হয়তো তাড়া করেছিল এই পাখির ঝাঁককে। পাখিগুলো ভয় পেয়ে কোনো বড় বিল্ডিংয়ে ধাক্কা খেয়ে থাকতে পারে। সে কারণেই সম্ভবত মৃত্যু হয়েছে পাখিগুলোর।
তবে কীভাবে এত পাখির মৃত্যু হলো তা নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।
সূত্র: ডেইলি মেইল