ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বরযাত্রী নিয়ে নদীতে ডুবল গাড়ি, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০৭, ২০ ফেব্রুয়ারি ২০২২
বরযাত্রী নিয়ে নদীতে ডুবল গাড়ি, নিহত ৯
ছবি: সংগৃহীত

বরযাত্রী নিয়ে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল গাড়ি। কিন্তু পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজা নদীতে গিয়ে পড়ে এবং ডুবে যায়। মর্মান্তিক এ দুর্ঘটনায় বরসহ মোট নয় জনের মৃত্যু হয়েছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) ভারতের রাজস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

আরো পড়ুন>> সৌদি আরবে ট্রেন চালক পদে ২৮ হাজার নারীর আবেদন!

Advertisement

পুলিশ জানায়, বরযাত্রীবাহী গাড়িটি মধ্যপ্রদেশের দিকে যাচ্ছিলো। রাজস্থানের কোটা জেলার গাড়িটি নিয়ন্ত্রণ হারালে সোজা নদীতে পড়ে যায়। বিয়ের মাত্র কয়েক ঘণ্টা আগেই এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ গিয়ে সাত-আট ফুট পানির নীচে থাকা গাড়ি থেকে প্রথমে সাত জনের মরদেহ উদ্ধার করে। পরে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!