ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গরম ডালের হাড়িতে পরে জন্মদিনেই শিশুর মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৮, ২০ ফেব্রুয়ারি ২০২২
গরম ডালের হাড়িতে পরে জন্মদিনেই শিশুর মৃত্যু!
ছবি: প্রতীকী

ভারতের অন্ধ্রপ্রদেশের বাসিন্দা শিবা ও ভানুমতীর ছোট্ট মেয়ে তেজস্বী। একমাত্র সন্তানের ‍দ্বিতীয় জন্মদিন ঘিরে বাবা-মা দু’জনেরই উৎসাহ ছিল চরমে। বহু মানুষকে আমন্ত্রণ জানিয়েছিলেন জন্মদিন উদযাপনে। শেষ পর্যন্ত বাড়িভর্তি অতিথির নজর এড়িয়েই ঘটে যায় দুর্ঘটনা।

বাবা-মা ব্যস্ত ছিলেন অতিথি আপ্যায়নে। সেই সময়ই খেলতে খেলতে একটি চেয়ারে উঠে পড়ে তেজস্বী। পাশেই রাখা ছিল সাম্বার ডালের পাত্র। সেখানেই পড়ে যায় সে। সঙ্গে সঙ্গেই বাড়ির লোকের নজরে পড়ে যায় এই মর্মান্তিক ঘটনা।

আরো পড়ুন>> লোকালয় ছেড়ে ৩০ বছর ধরে জঙ্গলে বসবাস

Advertisement

দ্রুত মেয়েকে নিয়ে হাসপাতালে নিয়ে যান শিবা ও ভানুমতী। কিন্তু কাছাকাছি তিরুভুরুর হাসপাতালে চিকিৎসা না হওয়ায় তাকে বিজয়ওয়াড়ায় নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত সব চেষ্টাই ব্যর্থ হয়।

জানা যায়, শরীরের অধিকাংশই পুড়ে যাওয়ায় অনেক চেষ্টাতেও তাকে বাঁচাতে পারেননি ডাক্তাররা।

সূত্র: ইন্ডিয়া টুডে

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ভারত শিশু
লিংক সফলভাবে কপি হয়েছে!