ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

প্রেমিকের ভয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৫, ২১ ফেব্রুয়ারি ২০২২
প্রেমিকের ভয়ে কলেজছাত্রীর আত্মহত্যা
ছবি: প্রতীকী

শুধু ছবি দেখিয়েই নয়, সম্পর্ক ভেঙে দিতে চাইলে আগ্নেয়াস্ত্র নিয়েও ভয় দেখাতেন প্রেমিক। আর এই মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন প্রেমিকা।

ভারতের পশ্চিমবঙ্গেরপূর্ব বর্ধমান জেলার কালনায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, গঙ্গা সেন (১৯) নামে ওই কলেজছাত্রীর ঝুলন্ত লাশ স্থানীয় সময় রোববার সকালে তার ঘর থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

আরো পড়ুন>> ফের শুরু রোহিঙ্গা গণহত্যার শুনানি

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গঙ্গা কালনা কলেজের প্রথম বর্ষের ছাত্রী। তার সঙ্গে স্থানীয় এক যুবকের বেশ কয়েকবছরের প্রেমের সম্পর্ক ছিল। গঙ্গার বাড়িতেও তার আসা-যাওয়াও ছিল। তবে একাধিক মেয়ের সঙ্গে প্রেমিকের সম্পর্কের বিষয়টি জানার পর গঙ্গা ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন। কিন্তু, প্রেমের সম্পর্কের অন্তরঙ্গ মূহূর্তের ছবি দেখিয়ে গঙ্গাকে ব্ল্যাকমেল করতেন তার প্রেমিক। আগ্নেয়াস্ত্র দেখিয়েও গঙ্গাকে হুমকি দিতেন তিনি। সেই মানসিক চাপ সামলাতে না পেরেই আত্মহত্যা বলে অভিযোগ পরিবারের।

প্রেমিককে দায়ী করে তার বিরুদ্ধে গঙ্গার পরিবারের সদস্যরা কালনা থানার অভিযোগ করেছেন বলে জানা গেছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!