ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৫, ২০ ফেব্রুয়ারি ২০২২
বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী
ফাইল ছবি

বিয়ের ২৫ বছর পরও পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েছেন রাজবাড়ীর পাংশার এক নারী। গত দু’দিন ধরে পরকীয়া প্রেমিক চয়ন বিশ্বাসের বাড়ির উঠানে অবস্থান ধর্মঘট করছে। যার ঘরে রয়েছে দুটি সন্তান।

স্বামী কাঠমিস্ত্রি ও স্বাবলম্বী। তারপরও নতুন করে বিয়ের দাবিতে গতকাল শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর থেকে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন হাবুলালের স্ত্রী।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর পাটনিপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। প্রেমিক একই এলাকার হাবাসপুর পাটনিপাড়া গ্রামের মৃত ছানা বিশ্বাসের ছেলে ব্যবসায়ী চয়ন বিশ্বাস। তিনি পেশায় একজন মুদি ব্যবসায়ী। পাশাপাশি হাবাসপুর ইউনিয়নের সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির একজন ডিলার।

Advertisement

আরো পড়ুন: স্ত্রী খুনের দায়ে গ্রেফতার স্বামী, ছাড়াতে যাচ্ছেন স্ত্রীই!

সেই দুই সন্তানের জননী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ডিলার চয়ন বিশ্বাসের সঙ্গে তার সর্ম্পক রয়েছে। এ সম্পর্কের মধ্যে একাধিকবার তাদের শারীরিক সর্ম্পক হয়েছে। বিভিন্ন সময় সে আমাকে বিয়ে করার কথা বলেছে। সম্প্রতি আমার স্বামী এ অনৈতিক ঘটনা জেনে যাওয়ায় সে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমার সম্মান নষ্ট ও উপায় না থাকায় চয়নের পূর্বের আশ্বাসেই আমি বিয়ের দাবিতে তার বাড়িতে অবস্থান করছি। বিয়ে না করলে আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই।

এদিকে এ ঘটনা জানাজানি হলে স্থানীয় উৎসুক জনতা চয়ন বিশ্বাসের বাড়িতে ভিড় করতে থাকে।

হাবাসপুর ইউনিয়নের সদস্য ফারুখ হোসেন এ ঘটনা নিশ্চিত করে জানিয়েছেন, বিষয়টি চেয়ারম্যানকে জানানো হয়েছে। ঘটনার সুরাহ করতে আমরা সবাই মিলে বসবো।

এ ঘটনার পর থেকেই প্রেমিক ব্যবসায়ী চয়ন বিশ্বাস বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছেন। তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তা রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

পাংশা থানার ওসি মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় কেউ এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!