ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেন সংকটে বড় বিপদের মুখে বিশ্ব: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৪৪, ২৪ ফেব্রুয়ারি ২০২২
ইউক্রেন সংকটে বড় বিপদের মুখে বিশ্ব: জাতিসংঘ
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস

আর কোনো রক্তপাত ছাড়াই ইউক্রেন–রাশিয়া সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সতর্ক করে তিনি বলেছেন, এই সংকটের কারণে বড় বিপদের মুখে রয়েছে বিশ্ব।

তিনি বলেন, হামলার আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় ‘বিশ্ব আজ এক বিপজ্জনক ক্ষণের মুখোমুখি’। ইউক্রেন নিয়ে আলোচনায় বসেছে জাতিসংঘের সাধারণ পরিষদ যার সদস্য বিশ্বের সব স্বাধীন দেশই।

বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশন ইউক্রেন নিয়ে অনেক আলোচনা হয়েছে। জাতিসংঘের মহাসচিব তার বক্তব্যে ইউক্রেনের পরিস্থিতিকে 'সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা সংকট’ বলে বর্ণনা করেন।

Advertisement

গুতেরেস বলেন, বিশ্ব সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা সংকটের মুখে এ বৈঠকটি হচ্ছে। আর অবশ্যই মহাসচিব হিসেবে আমার সময়েই তা হচ্ছে। 

গুতেরেস বলেন, এই মুহূর্তটি এমন এক ক্ষণ যা তিনি ‘সত্যিই আশা করেছিলেন যে আসবে না।’

আরো পড়ুন> ইউক্রেন উত্তেজনা: রাশিয়ার বিরুদ্ধে যত নিষেধাজ্ঞা

তিনি বলেন, ইউক্রেন সম্পর্কিত সর্বশেষ ঘটনাগুলো গুরুতর উদ্বেগের কারণ। এর মধ্যে রয়েছে সীমান্ত জুড়ে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা বৃদ্ধি এবং যুদ্ধ পরিস্থিতি আরো উত্তপ্ত হওয়ার সত্যিকারের ঝুঁকি।

ইউক্রেনের বেশ কিছু সরকারি ওয়েবসাইট অচল হয়ে পড়ে। মনে করা হচ্ছে এটি একটি সাইবার-আক্রমণের ঘটনা।

এদিকে একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, পেন্টাগনের মূল্যায়ন হচ্ছে পুতিন একটি বড় আকারের হামলার জন্য পুরোপুরি প্রস্তুত, যেটি যেকোনো মুহূর্তে ঘটতে পারে। ওই কর্মকর্তা বলেছেন, তিনি যতটা সম্ভব প্রস্তুত। আমরা এখন যেকোনো দিন বলছি। এটি খুবই সম্ভব যে আজই সেই দিন। 

তবে হামলা আজই (বুধবার) ঘটবে বলে ভবিষ্যদ্বাণী করতে তিনি অস্বীকার করেন।

ইউক্রেনকে ঘিরে থাকা রুশ সৈন্যদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে কর্মকর্তাটি বলেন, যে তারা মাঠে নামতে প্রস্তুত। সর্বশেষ মার্কিন মূল্যায়ন অনুসারে, এখন রুশ বাহিনীর আনুমানিক ৮০% এখন অগ্রসর অবস্থানে রয়েছে- যার অর্থ আদেশ দেওয়া হলে তারা আক্রমণ করতে প্রস্তুত। সোমবার প্রায় ৪০% থেকে ৫০% সেনা সেই অবস্থানে ছিল। সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!