রাশিয়ার বোমা হামলায় ৭ জন নিহত: ইউক্রেন পুলিশ
রাশিয়ার বিমান হামলায় সাতজনের মৃত্যু হয়েছে দাবি করেছে ইউক্রেন পুলিশ। ইউক্রেনের সামরিক স্থাপনা পোডিলস্কে হামলা হয়েছে। পোডিলস্কের পাশের ওডেসা এলাকায় বোমা হামলা ৬ জন মারা গেছেন। আহত হয়েছেন সাত জন। ১৯ জন মানুষের কোনো খোঁজ মিলছে না। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
দেশটির পুলিশ জানায়, পোডিস্ক এলাকার একটি সামরিক ইউনিটে রুশ বোমা বিস্ফোরণ হয়। নিহতদের মধ্যে ৬ জন ওদেশা এলাকার। অন্য একজন মারিউপোল শহরে। এখন পর্যন্ত ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ১৯ জনের কোনো তথ্য আমাদের কাছে নেই।
আরো পড়ুন: তিন দিক থেকে আক্রমণ করছে রাশিয়া, দাবি ইউক্রেনের
.png)
বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলে রুশ সেনাবাহিনীর পাঁচটি বিমান এবং একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর নির্দেশ দেওয়ার পর এসব বিমান এবং হেলিকপ্টার ইউক্রেনের আকাশসীমায় ঢুকে পড়েছিল বলে দাবি করেছে কিয়েভ।
ইউক্রেনের আর্মি জেনারেল স্টাফের এক বিবৃতিতে জানানো হয়, যৌথ বাহিনী কমান্ডের মতে, বৃহস্পতবার যৌথ বাহিনীর অভিযানের এলাকার আক্রমণকারীদের ৫টি বিমান এবং একটি হেলিকপ্টারে গুলি চালিয়ে ভূপাতিত করা হয়েছে।