ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনের ডোনবাসে সামরিক অভিযানের নির্দেশ পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৫, ২৪ ফেব্রুয়ারি ২০২২
ইউক্রেনের ডোনবাসে সামরিক অভিযানের নির্দেশ পুতিনের
ভ্লাদিমির পুতিন- ফাইল ফটো

ইউক্রেনের ডোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি ইউক্রেন এবং রুশ বাহিনীর মধ্যে সংঘর্ষ অনিবার্য বলেও তিনি জানিয়েছেন। খবর বিবিসির।

বৃহস্পতিবার সকালে টেলিভিশনের এক ভাষণে ইউক্রেনের পূর্বাঞ্চলের সংঘাতপূর্ণ এলাকায় অবস্থানরত ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন ভ্লাদিমির পুতিন।

সেখানকার সেনাদের অস্ত্র নামিয়ে বাড়ি ফিরে যেতেও বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। তিনি সতর্ক করে বলেন, যেকোনো ধরনের রক্তপাতের জন্য ইউক্রেন দায়ী থাকবে।

Advertisement

এদিকে ইউক্রেন সংকটের কারণে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইউক্রেন-রাশিয়ার মধ্যে চলমান উত্তেজনায় গত তিনদিনে এ নিয়ে দ্বিতীয় বারের মতো বৈঠকে বসবে সংস্থাটি। 

আরো পড়ুন>>> ইউক্রেনে জরুরি অবস্থা জারি

বুধবার শুরুর দিকে নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠকে বসার জন্য সংস্থাটির পশ্চিমা সদস্য দেশগুলো এবং কিয়েভের পক্ষ থেকে অনুরোধ করা হয়। এরপরই নিরাপত্তা পরিষদ বৈঠকে বসার সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বেশকিছু কূটনৈতিক সূত্র জানিয়েছে, দুপক্ষের মধ্যে উত্তেজনা চরমে। ইউক্রেন সীমান্তে রাশিয়া সেনা মোতায়েন বাড়ানোয় পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। 

এর আগে, নাগরিকদের রাশিয়া ছাড়ার নির্দেশ দেয় ইউক্রেন। রাশিয়ায় বর্তমানে প্রায় ৩০ লাখ ইউক্রেনের নাগরিক বসবাস করছে। এমনকি অনেকেরই পরিবারের সদস্যরা এই দুই দেশেই অবস্থান করছেন। 

এর পাশাপাশি জরুরি অবস্থা জারি করেছে ইউক্রেন। অপরদিকে রাশিয়া বলছে, তারা খুব শিগগির ইউক্রেনে নিযুক্ত তাদের দূতাবাস কর্মীদের সরিয়ে নেবে।

এর আগে দেশটির পার্লামেন্টে বিদেশে নিজ দেশের সেনা মোতায়েনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনুমোদন দেন আইনপ্রণেতারা। মস্কো বলছে, ইউক্রেনে অবস্থানরত তাদের দূতাবাস কর্মীদের সুরক্ষা দিতেই এমন পদক্ষেপ নিচ্ছে তারা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!