ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লড়াইয়ের জন্য নাগরিকদের আহ্বান ইউক্রেন প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৪১, ২৪ ফেব্রুয়ারি ২০২২
লড়াইয়ের জন্য নাগরিকদের আহ্বান ইউক্রেন প্রেসিডেন্টের
ছবি: সংগৃহীত

অস্ত্র হাতে তুলে নিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিতে দেশের প্রাপ্তবয়স্ক ও সক্ষম সব নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার মস্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার এক টেলিভিশন ভাষণে নাগরিকদের লড়াইয়ে যোগ দেওয়ার এই আহ্বান জানিয়েছেন তিনি।

রুশ সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে দেশের জনগণকে অস্ত্র হাতে তুলে নেয়ার পাশাপাশি ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে সহায়তার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। এছাড়া ইউক্রেনকে রক্ষায় ইচ্ছুক কারো ওপর পূর্বে নিষেধাজ্ঞা আরোপ করা হয়ে থাকলে এখন তা প্রত্যাহার করে নেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

তিনি বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রুশ হামলা নাৎসি আক্রমণের মতোই। ইউক্রেনে হামলার প্রতিবাদ জানাতে রাশিয়ার নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

Advertisement

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, শত্রুরা গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এই ক্ষতি আরো বাড়বে। দেশের সরকার ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষায় ইচ্ছুক প্রত্যেকের কাছে ‘এরইমধ্যে অস্ত্র বিতরণ শুরু’ করছে বলেও জানিয়েছেন তিনি।

আরো পড়ুন: রাশিয়ার ৫০ সেনা হত্যা, ৬ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের

জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রুশ হামলা নাৎসি আক্রমণের মতোই। ইউক্রেনে হামলার প্রতিবাদ জানাতে রাশিয়ার নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার পর ইউক্রেনের কয়েকটি শহরে বিভিন্ন দিক থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। আক্রমণ শুরুর প্রথম এক ঘণ্টায় ইউক্রেনের ৪০ জনের বেশি সেনা এবং ১০ বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে, ইউক্রেনে বলছে, পাল্টা প্রতিরোধে রাশিয়ার অন্তত ৫০ দখলদার সেনা নিহত হয়েছেন।
 
এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার পাঁচটি বিমান এবং একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। পরবর্তীতে আরো একটি বিমান ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রণালয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!