ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেন থেকে বাংলাদেশিরা ভিসা ছাড়াই পোল্যান্ড যেতে পারবেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৪, ২৫ ফেব্রুয়ারি ২০২২
ইউক্রেন থেকে বাংলাদেশিরা ভিসা ছাড়াই পোল্যান্ড যেতে পারবেন
ছবি: সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর বৃহস্পতিবার সকালে থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু হয়েছে। স্থল, আকাশ এবং সমুদ্রপথে ইউক্রেনে বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়ার সামরিক বাহিনী। 

ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বৃষ্টির মতো। আক্রমণের প্রথম দিনেই দেশটিতে নিহত হয়েছেন ১৩৭ জন। 

এ হামলার পরিপ্রেক্ষিতে দেশটি থেকে বাংলাদেশি নাগরিকরা বিনা ভিসায় পোল্যান্ড যেতে পারবেন বলে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে।

Advertisement

আরো পড়ুন>>> ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে ঢুকে পড়েছে রুশ সেনারা

পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে বৈধ পাসপোর্টধারীরা সীমান্তরক্ষী বাহিনীকে পাসপোর্ট প্রদর্শন করে ওয়ারশ ঢুকতে পারবেন।
 
তবে যাদের পাসপোর্ট নেই, তারা ট্রাভেল পাস নিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন। প্রত্যেক বাংলাদেশিকে ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে রাখারও অনুরোধ করা হয়েছে।

এদিকে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের একটি দল আগামীকাল সকালে পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের পথে রওনা হবে। ইউক্রেন থেকে পোল্যান্ডে ঢুকতে ইচ্ছুক বাংলাদেশিদের তারা সহায়তা দেবে।

ইউক্রেনে বোমা বিস্ফোরণ, জ্বালানি তেলের অপ্রতুলতা এবং পথিমধ্যে অতিরিক্ত ট্রাফিক জ্যামের কারণে এ মুহূর্তে পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের দূরবর্তী এলাকায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সীমান্তের দিকে রওনা হতে হলে পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করে রওনা দিতে অনুরোধ করেছে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!