রুশ সেনারা যাতে ইউক্রেনের অন্যান্য প্রান্তে পৌঁছতে না পারে তার জন্যই এই সিদ্ধান্ত বলে প্রশাসনিক সূত্রে খবর। ইউক্রেনের একটি নির্মাণ সংস্থাকে এ কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই সংস্থাটি জানিয়েছে, রুশ সেনাদের বিভ্রান্ত করতেই এই কৌশল। তাদেরকে নরকে পাঠিয়ে ছাড়া হবে।
সাধারণত সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে দিক-নির্দেশের বোর্ড থাকে। যা দেখে সহজেই গন্তব্যস্থলে পৌঁছনো যায়। কিন্তু ইউক্রেন রাস্তার সেই সব দিকনির্দেশ সরিয়ে দিয়ে রুশ সেনাদের একটি ফাঁদে ফেলার কৌশল নিচ্ছে। যাতে সহজে তারা গন্তব্যস্থলে পৌঁছতে না পারে এবং দিকভ্রান্ত হয়। আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে রুশ সেনাদের ওপর ঝাঁপিয়ে পড়তে চাইছে ইউক্রেনের সেনারা।
.png)
রাজধানী কিয়েভে রুশ সেনারা ঢুকে পড়লেও তাদের প্রবল প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে। অন্য দিকে, জোর লড়াই চলছে খারকিভেও। সাধারণ নাগরিকরাও হাতে বন্দুক তুলে নিয়েছেন। কিয়েভের রাস্তায় রুশ আগ্রাসনী ঠেকাতে প্রস্তুত তারা।
খারকিভে জোর লড়াই, গ্যাসের পাইপলাইন ওড়াল রাশিয়া। কিয়েভের তেলভান্ডারে রকেট হানা
সামরিক শক্তিতে এঁটে উঠতে না পারলেও, এবার ছোট ছোট কৌশল নিয়ে রুশ সেনাদের ফাঁদে ফেলার কাজ শুরু করে দিয়েছে ইউক্রেন। তার একটি হল রাস্তার সব দিকনির্দেশ সরিয়ে দেওয়ার ঘটনা।