ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিশ্বকে ইউক্রেনের পাশে দাঁড়ানোর আহ্বান হ্যারি-মেগানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০৩, ২৮ ফেব্রুয়ারি ২০২২
বিশ্বকে ইউক্রেনের পাশে দাঁড়ানোর আহ্বান হ্যারি-মেগানের
প্রিন্স হ্যারি ও তার স্ত্রী ডাচেস অফ সাসেক্স মেগান মার্কেল ছবি: সংগৃহীত

ব্রিটিশ রাজপরিবারের দুই গুরুত্বপূর্ণ সদস্য প্রিন্স হ্যারি ও তার স্ত্রী ডাচেস অফ সাসেক্স মেগান মার্কেল বিশ্ববাসীকে ইউক্রেনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এনএএসিপি ইমেজ অ্যাওয়ার্ডের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড গ্রহণকালে তারা এ আহ্বান জানান। জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে।

এ পুরস্কার গ্রহণের সমইয়ে তারা ইউক্রেনের জনগণের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বিশ্বকে ইউক্রেনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। 

Advertisement

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ রাজপরিবার ছাড়ার পর প্রিন্স হ্যারি ও তার স্ত্রীর এটিই বড় কোনো অনুষ্ঠানে উপস্থিত হওয়ার প্রথম ঘটনা। টেক্সাসে আশ্রয়ে সহায়তা, টিকা সমতা নিশ্চিতকরণে প্রচারণা ও কমিউনিটি রিলিফ সেন্টার স্থাপন করার জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে।

মঞ্চে উঠে পুরষ্কার গ্রহণ পরবর্তী সম্ভাষণে তারা ইউক্রেনের উদ্দেশ্যে বলেন, আমরা তোমাদের সঙ্গে আছি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!