ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিবিসির সম্প্রচার সীমাবদ্ধ করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৯, ৪ মার্চ ২০২২
বিবিসির সম্প্রচার সীমাবদ্ধ করলো রাশিয়া
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনকে (বিবিসি) সীমাবদ্ধ করলো রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, রুশ যোগাযোগ কর্তৃপক্ষের নির্দেশে বিবিসির রুশ পরিষেবাগুলো সীমিত করা রয়েছে।

বিবিসি ছাড়াও আরো দুটি গণমাধ্যমকে নিষিদ্ধ করেছে রাশিয়া। নিষিদ্ধ হওয়া গণমাধ্যমগুলো হলো- মেডুজা এবং রেডিও লিবার্টি। মেডুজা মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোভুক্ত দেশ লাটভিয়া ভিত্তিক সংবাদ সরবরাহকারী অনলাইন সংবাদমাধ্যম। রাশিয়ান এবং ইংরেজি ভাষায় সংবাদ পরিবেশন করে তারা।

Advertisement

আরো পড়ুন: পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ৩০

মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি অর্থায়নে পরিচালিত সংস্থা হলো রেডিও লিবার্টি। পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার দেশগুলোর সংবাদ সম্প্রচারের পাশাপাশি তথ্য সংগ্রাহ ও বিশ্লেষণ করে থাকে সংস্থাটি।

বিবিসি জানিয়েছে, রাশিয়ায় গুগল পে, ফেসবুকও ব্লক করা আছে।

এদিকে কিয়েভ বিমানবন্দর থেকে ৫ কিলোমিটার দূরের শহর হাতেনেও চলেছে চরম ধ্বংসযজ্ঞ। সংবাদমাধ্যম টেলিগ্রামের তথ্যমতে হামলায় শহরটির এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।

একজন বলেন, আমরা কোনো রকমে বেঁচে গেছি। আমরা এখন আর নিরাপদ নই।

এদিকে বৃহস্পতিবার ২য় দফার বৈঠক চলার সময় রাজধানী কিয়েভের পাশের শহর বুচাতেও হামলা চালানো হয়। ধ্বংস করা হয় গুরুত্বপূর্ণ একটি সেতু। তবে হামলার আগেই বেশিরভাগ বাসিন্দাদের সরিয়ে নেওয়ায় হতাহত কম হয়েছে বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: রাশিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!