ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মহাকাশযান থেকে যুক্তরাষ্ট্র-জাপান-ব্রিটেনের পতাকা মুছে দিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১১, ৪ মার্চ ২০২২
মহাকাশযান থেকে যুক্তরাষ্ট্র-জাপান-ব্রিটেনের পতাকা মুছে দিল রাশিয়া
ছবি: সংগৃহীত

বাইকোনুর স্পেসপোর্টে থাকা বিশাল এক রকেটে থাকা যুক্তরাষ্ট্র ও জাপানের পতাকা মুছে দিয়েছে রাশিয়ার সরকারি মহাকাশ সংস্থা রসকসমস। তবে ভারতের পতাকা অক্ষত রাখা হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ মহাকাশ সংস্থা রসকসমসের এই প্রতীকী পদক্ষেপে স্পষ্ট হয়, ইউক্রেন ইস্যুতে পশ্চিমা ও তাদের মিত্রদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর এক সপ্তাহ পর এমন পদক্ষেপ নিল সংস্থাটি।

রসকসমসের মহাপরিচালক দিমিত্রি অলিগোভিচ এক টুইট বার্তায় বলেছেন, ‘কিছু দেশের পতাকা ছাড়া আমাদের রকেটগুলো আরও সুন্দর দেখাবে।’

Advertisement

টুইটে সংযুক্ত একটি ভিডিওতে দেখা যায়, রুশ কর্মীরা রকেট থেকে একাধিক দেশের পতাকা মুছে ফেলছে। তবে ভারতের পতাকা অক্ষত রেখেছে। এর আগে সংকটে পাশে থাকার জন্য ভারতকে ধন্যবাদও জানিয়েছে রাশিয়া।

আরো পড়ুন: হামলার পর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাশিয়ার দখলে

ইউক্রেনে রুশ সামরিক অভিযানের নবম দিন চলছে। এরই মধ্যে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খেরসন দখল করে নিয়েছে রাশিয়া। কিয়েভ ও খারকিভে চলছে ইউক্রেন ও রাশিয়ার তীব্র লড়াই।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন দখলের ইচ্ছে নেই রাশিয়ার। তবে রাশিয়ার নিরাপত্তার জন্যই ইউক্রেনকে অসামরিকীকরণ ও নব্য নাৎসি মুক্ত করতে কাজ করছে তারা। তবে রুশ হামলার মুখেও তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনা ও দেশটির আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনী।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: রাশিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!