ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পুতিনকে ক্ষমতাচ্যুত করার আহ্বান মার্কিন সিনেটরের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫১, ৪ মার্চ ২০২২
পুতিনকে ক্ষমতাচ্যুত করার আহ্বান মার্কিন সিনেটরের
ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্ষমতাচ্যুত করতে রুশ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম।

তিনি বলেন, বর্তমানে বিশ্বে যে অস্থির অবস্থা চলছে, তা বন্ধ করতে  একটি পথই খোলা, আর সেটা হচ্ছে, পুতিনকে ক্ষমতাচ্যুত করা।
 
বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন। পরে তিনি এ নিয়ে একটি টুইটবার্তাও পোস্ট করেন।

আরো পড়ুন: হামলার পর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাশিয়ার দখলে

Advertisement

টুইটবার্তায় তিনি বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দেশটির জনগণের উচিত পুতিন সরকারের পতন ঘটানো।

তিনি আরো উল্লেখ করেন, ১৯৪৪ সালে হিটলারকে হত্যার চেষ্টা করেছিলেন তৎকালীন জার্মান সেনা কর্মকর্তা ক্লস ভন স্টাফেনবার্গ।

সাউফ ক্যারোলিনা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত রিপাবলিক দলের এ সিনেটর রুশ জনগণের প্রতি এ আহ্বান জানান।

জাতিসংঘের হিসাবমতে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে দেশটির ২২৭ জন বেসামরিক লোক নিহত এবং ৫২৫ জন আহত হয়েছেন। তবে ইউক্রেনের দাবি-রুশ হামলায় এ পর্যন্ত ২ হাজার মানুষ নিহত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: বিস্ফোরণ
লিংক সফলভাবে কপি হয়েছে!