বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা। খবর বিবিসি এবং সিএনএনের।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের রাজধানীর উত্তর-পশ্চিম দিক থেকে অগ্রসর হওয়া রাশিয়ান সেনারা এখন শহরের কেন্দ্র থেকে মাত্র নয় মাইল (১৫ কিলোমিটার) দূরে রয়েছে। এছাড়া উত্তর-পূর্ব দিক থেকে অগ্রসর হওয়া রুশ সেনাবহর কিয়েভ থেকে প্রায় ২৫ মাইল (৪০ কিলোমিটার) দূরে রয়েছে।
.png)
আরো পড়ুন>>> আট জেনারেলকে বরখাস্ত করলেন পুতিন!
তিনি আরো জানান, ইউক্রেনের উত্তরের শহর চেরনিহিভ এখন পুরোপুরি ‘বিচ্ছিন্ন’ হয়ে পড়েছে। ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরু হওয়ার পর থেকে রুশ বাহিনী বিভিন্ন ধরনের ৭৭৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এদিকে বৃহস্পতিবার কিয়েভের মেয়র জানান, সশস্ত্র বেসামরিক নাগরিকরা এখনও ইউক্রেনের রাজধানীকে সুরক্ষিত রেখেছে এবং শহরটি মূলত একটি দুর্গে পরিণত হয়েছে।
এর আগে, গত মঙ্গলবার আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, রুশ সেনাবহর কিয়েভের ১৫ থেকে ২০ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে। আর রুশ সেনারা কিয়েভে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে বলে আগেই সতর্ক করেছেন ইউক্রেনের কর্মকর্তারা।