ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নতুন আইএস নেতার নাম ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:১৭, ১১ মার্চ ২০২২
নতুন আইএস নেতার নাম ঘোষণা
ছবি: আবু ইব্রাহিম আল-কুরায়শি

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর নতুন নেতার নাম ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) অনলাইনে পোস্ট করে আইএস এক অডিও বার্তায় আবু ইব্রাহিম আল-কুরায়শির মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করে আবু হাসান আল-হাশেমি আল-কুরায়শিকে সংগঠনের নতুন প্রধান ঘোষণা করা হয়।

অডিও বার্তাটি দিয়েছেন আইএসের একজন নতুন মুখপাত্র। তার নাম আবু উমর আল-মুহাজির। অডিও বার্তায় তিনি জানান, আইএসের নেতা আবু হামজা আল-কুরায়শি সম্প্রতি মারা গেছেন।

Advertisement

আরো পড়ুন>> বিপ্লবী চে গুয়েভারার হত্যাকারী সেই সৈনিক মারা গেছেন

গত ৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হামলায় আইএসের শীর্ষ নেতা আবু ইব্রাহিম আল হাশিমি আল কুরায়েশিকে হত্যা করার দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই হামলায় ১৩ জন নিহত হয়েছিলো বলে জানানো হয়েছিলো সিরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটসের পক্ষ থেকে।

উল্লেখ্য, কথিত ‘খেলাফত’ ঘোষণা করে আইএস একসময় পূর্ব ইরাক থেকে পশ্চিম সিরিয়া পর্যন্ত প্রায় ৮৮ বর্গ কিলোমিটার এলাকা দখলে নিয়েছিল। পরবর্তীতে ২০১৯ সালে আইএসকে তার দখল করা শেষ অঞ্চলটি থেকে বিতাড়িত করা হয়। তবে আবার নতুন করে ঐসব অঞ্চলে নিজেদের কর্মপরিধি বৃদ্ধির চেষ্টা করছে সংগঠনটি।

সূত্র: দ্য গার্ডিয়ান

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!