[ আন্তর্জাতিক ]
ইয়েমেনে যুদ্ধে দুই মাসে ৪৭ শিশু নিহত: ইউনিসেফ
ছবি: সংগৃহীত
মধ্য প্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে গৃহযুদ্ধে ৪৭ শিশু নিহত হয়েছে।
শনিবার (১২ মার্চ) জাতিসংঘ শিশুবিষয়ক তহবিল ইউনিসেফ এ কথা জানিয়েছে।
সংস্থাটি জানায়, ইয়েমেনে চলা সহিংসতায় শিশুরা সবচেয়ে বেশি ভুক্তভোগী। কারণ, ২০১৫ সালের পর কমপক্ষে ১০ হাজার শিশু নিহত হয়েছে। এই সময়ে সৌদি নেতৃত্বাধীন জোট মধ্যপ্রাচ্যর দরিদ্র এই দেশটিতে ধারাবাহিকভাবে হামলা চালিয়েছে।
.png)
আরো পড়ুন>> চীনে বাড়ছে করোনার সংক্রমণ, দুই বছরের মধ্যে সর্বোচ্চ শনাক্ত
ইয়েমেনে নিযুক্ত ইউনিসেফ প্রতিনিধি ফিলিপ দুয়ামাল এক বিবৃতিতে বলেন, এ বছরের মাত্র প্রথম দুই মাসে ইয়েমেনের বিভিন্ন স্থানে ৪৭ শিশু নিহত বা বিকলাঙ্গ হয়েছে।
জাতিসংঘের মতে, বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট চলছে ইয়েমেনে। দেশটির ৮০ শতাংশ মানুষেরই জরুরি ত্রাণসহায়তা প্রয়োজন বলে জানিয়েছে তারা।
সূত্র: আল-জাজিরা
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!