[ আন্তর্জাতিক ]
ইসরায়েলে শনাক্ত হলো করোনার নতুন ধরন
ছবি: সংগৃহীত
ইসরায়েলে দুই ব্যক্তির দেহে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত করা হয়েছে। সম্প্রতি দেশটির বেন গুরিয়ান বিমানবন্দরে পৌঁছানো দুই ব্যক্তির করোনা পরীক্ষা করা হলে তাদের দেহে ভাইরাসটির নতুন ধরন শনাক্ত হয়।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনার সবচেয়ে সংক্রামক ধরন ওমিক্রনের বিএ.১ ও বিএ.২ উপধরনের সমন্বয়ে নতুন ধরনটি গঠিত। তবে নতুন ধরনটি বিশ্বে এখনো অজানা। যাদের দেহে নতুন ধরনটি শনাক্ত হয়েছে, তাদের হালকা জ্বর, মাথা ব্যথা ও মাংসপেশির দুর্বলতা ছিল।
আরো পড়ুন>> পশ্চিমাদের শতাধিক প্লেন জব্দ করলেন পুতিন
.png)
ইসরায়েলের মহামারি মোকাবেলা বিষয়ক প্রধান সালমার জারকা বলেন, ‘ভাইরাসটির কারণে পরিস্থিতি মারাত্মক পর্যায়ে যেতে পারে, এ মুহূর্তে এমন আশঙ্কা আমরা করছি না। ’
ইসরায়েলের ৪০ লাখ মানুষ এরই মধ্যে তিন ডোজ টিকা পেয়েছে। করোনা পজিটিভ শনাক্তের সংখ্যা প্রায় ১৪ লাখ। দেশটিতে করোনায় মারা গেছে আট হাজার ২৪৪ জন।
সূত্র: হারেৎজ
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!