বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, পার্বত্য সানটেন্ডার বিভাগের গভর্নর মৌরিসিও আগুইলার টুইটার বার্তায় বলেন, আমি লাগুনাডি অর্টিসেস-সান আন্দ্রেস সড়কে দুভাগ্যজনক স্কুল বাস দুর্ঘটনার খবর নিশ্চিত করছি। সেখানে এ মর্মান্তিক ঘটনায় ছয় শিশু নিহত এবং আরো ১৫ জন আহত হয়েছে।
এ দুর্ঘটনার কারণের ব্যাপারে বিস্তারি তথ্য উল্লেখ না করে মেয়র জোসে রোসেম্বার রোজাস বলেন, শিক্ষার্থীরা প্রত্যন্ত অঞ্চলের একটি স্কুল থেকে সান-আন্দ্রেস শহর কেন্দ্রে ফিরে যাওয়ার সময় বাসটি উল্টে খাড়া রাস্তার পাশে পড়ে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।
.png)