ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

একমাসে দু’বার গর্ভধারণ, বিরল ঘটনার জন্ম দিলেন তুর্কি নারী!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০০, ২৫ মার্চ ২০২২
একমাসে দু’বার গর্ভধারণ, বিরল ঘটনার জন্ম দিলেন তুর্কি নারী!
ছবি: দুই সন্তানের সঙ্গে সেভিঙ্ক সেলিক

এক মাসে দু’বার গর্ভধারণের মতো বিরল ঘটনার জন্ম দিয়েছেন তুরস্কের এক নারী। দেশটির ইজমির প্রদেশের সেভিঙ্ক সেলিক নামে ওই নারী তুরস্কে প্রথমবারের মতো এ ঘটনার জন্ম দিলেও বিশ্বে এটি ১২তম ঘটনা। গত ১০০ বছরে এ ধরনের আরও ১১টি ঘটনা ঘটেছে। 

গত মঙ্গলবার (২২ মার্চ) তুরস্কের দৈনিক মিলিয়েতে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, ২০১৭ সালে ইজমির প্রদেশের সেভিঙ্ক সেলিক নামে ওই নারী গর্ভধারণের এক মাসের মধ্যে আবারও একই ধরনের উপসর্গ অনুভব করেন।

সেভিঙ্ক সেলিক বলেন, আমার প্রথম ছেলে পয়রাজ পেটে আসার ২২ দিনের মাথায় পরীক্ষা করে নিশ্চিত হই আরেকটি সন্তান (আয়াজ) আমার পেটে এসেছে।

Advertisement

আরো পড়ুন>> ইউক্রেন সীমান্তে আরও ৪০ হাজার সেনা পাঠাচ্ছে ন্যাটো

২০১৭ সালের ৬ অক্টোবর তাদের দু’জনকেই একসঙ্গে প্রসব করি। দু’জনেই এখন পর্যন্ত সুস্থ ও সবল আছে।

তারা যমজ বলে পরিচিত হলেও চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তারা যমজ নয়, তাদের বলা হয় সুপারফেটেশন (একটি গর্ভাবস্থার পর দ্বিতীয় ডিম্বাণুর নিষেক) শিশু।

আয়াজ এবং তার ভাই পয়রাজের বয়স এখন ৫ বছর। দুজনেই সুস্থ আছে।

সূত্র: হুরায়েত ডেইলি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!