ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

শর্ত সাপেক্ষে ওমরাহ করতে পারবেন নারীরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৪, ২৬ মার্চ ২০২২
শর্ত সাপেক্ষে ওমরাহ করতে পারবেন নারীরা
ফাইল ফটো

কোনো পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই ১৮ থেকে ৬৫ বছর বয়সী নারীদের ওমরাহ পালনের অনুমতি দিচ্ছে সৌদি আরব।

তবে দীর্ঘদিনের পুরনো এ রীতি বাতিল করে নারীদের ওমরাহ পালনের জন্য একটি শর্ত জুড়ে দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। তা হলো একটি দলের অংশ হিসেবে ওমরাহ পালনে যেতে হবে নারীদের।

জানা গেছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওমরাহ বা হজ যাত্রার জন্য আবেদন করা নারীদের আংশিকভাবে টিকা নেয়া থাকতে হবে। অর্থাৎ কমপক্ষে তাদের ১ ডোজ টিকা নিতে হবে। এছাড়া কোনো ধরনের অসুস্থতা থাকা যাবে না। 

Advertisement

দেশটির মন্ত্রণালয় জানায়, সৌদি আরবে বসবাসরত এবং সৌদি নাগরিক, যারা গত ৫ বছরে হজ করেননি তারা চলতি বছরে হজের জন্য নিবন্ধন করতে পারবেন।

আরো পড়ুুন>>> পরা যাবে না ছেঁড়া জিন্স, কলকাতার কলেজের পোশাক নিয়ে তুঙ্গে বিতর্ক!

তেল-নির্ভর অর্থনীতি থেকে রক্ষণশীল সৌদি আরবকে বের করে আনতে ব্যাপক সামাজিক সংস্কারের উদ্যোগ নিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। জ্বালানি তেল বেচে রাজকীয় জীবনযাপনের যে আয়েশ দেশটি এতদিন ভোগ করেছে, তা নিয়ে শঙ্কা থেকেই সৌদির সমাজে রূপান্তর শুরু করেছেন তিনি।

পশ্চিমা দুনিয়ায় এমবিএস নামে পরিচিত মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর সৌদি আরবে নারীদের প্রথমবারের মতো গাড়ি চালানো এবং পুরুষ অভিভাবক ছাড়াই বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: সৌদি আরব
লিংক সফলভাবে কপি হয়েছে!