স্বাধীন জরিপকারী প্রতিষ্ঠান লেভেদা সেন্টার গত ২৪ থেকে ৩০ মার্চ পর্যন্ত রাশিয়া জুড়ে এ জরিপ পরিচালনা করে। ১৮ বছর এবং তারচেয়ে বেশি বয়সী এক হাজার ৬৩২ ব্যক্তির উপর সরাসরি এই জরিপ চালানো হয়।
জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে জানায়, জরিপে অংশ নেয়া ৮৩ শতাংশই বলছেন, পুতিনের কার্যক্রমের প্রতি তাদের সমর্থন রয়েছে। অন্যদিকে মাত্র ১৫ শতাংশ রাশিয়ান বলছেন, তারা পুতিনের সামরিক অভিযানকে সমর্থন করেন না।
.png)
সবশেষ গত নভেম্বরে পুতিনের জনপ্রিয়তার হার ৬৩ শতাংশে নেমে যায়। রাশিয়া ইউক্রেনের সীমান্তে সেনা মোতায়েনের পর তা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে।
আরো পড়ুন>> মাঝ আকাশে শূন্যে ভাসলেন বিমানের যাত্রীরা
অনেক রুশ নাগরিক, যারা আগে যুদ্ধের বিরোধী ছিলেন, তারাও এখন ইউক্রেন প্রশ্নে পুতিনের অবস্থানকে সমর্থন করছেন। তারা এখন বিশ্বাস করতে শুরু করেছেন, রাশিয়াকে অবরুদ্ধ করছে পশ্চিমারা। এ অবস্থায় ইউক্রেনে হামলা করা ছাড়া রাশিয়ার অন্য কোনো উপায় ছিল না।
ইউক্রেনে রুশ সেনাবাহিনীর কার্যক্রমের প্রতি তাদের অনুমোদন রয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে ৮১ শতাংশ উত্তরদাতা অনুমোদন থাকার কথা জানান এবং ১৪ শতাংশ এতে তাদের অনুমোদন নেই বলে উল্লেখ করেন।
এদিকে ৫৫ বছর বা তারচেয়ে বেশি বয়সীদের ৬৪ শতাংশ বলেন, তারা পুতিনকে দৃঢ়ভাবে সমর্থন করেন। অন্যদিকে, ২৪ বছর এবং তারচেয়ে বেশি বয়সীদের ২৯ শতাংশ পুতিনের পক্ষে।
লেভাদা সেন্টারের ভাষ্যানুযায়ী, জরিপের ফলাফলে এটি দেখা যাচ্ছে যে অধিকাংশ ব্যক্তিই সরকারের কথা বিশ্বাস করেন এবং তারা ন্যাটো সামরিক জোটের বিষয়ে নেতিবাচক ধারণা পোষণ করেন।
সূত্র: নিউজ উইক