[ আন্তর্জাতিক ]
রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে ভারতকে সতর্ক করল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত
ইউক্রেনে আক্রমণের পর রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে অংশীদারিত্বের বিষয়ে ভারতকে সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার হোয়াইট হাউসের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক ব্রায়ান ডিজ সাংবাদিকদের এ কথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত সরকারের প্রতি আমাদের বার্তা হলো, রাশিয়ার সঙ্গে আরো সুস্পষ্ট কৌশলগত ঘনিষ্ঠ হওয়ার ফলাফল হবে ব্যাপক ও দীর্ঘমেয়াদি।
আরো পড়ুন: বুচা হত্যাকাণ্ডে রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে কানাডা
.png)
তিনি আরো বলেন, বিশ্বের অনেক দেশ রুশ আগ্রাসনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলেও ভারত রাশিয়ার বিরুদ্ধে আনা নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রেক্ষাপটে চীন ও ভারতের সিদ্ধান্তে অবশ্যই আমরা হতাশ হয়েছি।
ব্লুমবার্গের মতে, যুক্তরাষ্ট্র ভারতকে এশিয়ায় চীনের শক্তির পাল্টা হিসাবে দেখে। ভারত রাশিয়ার অস্ত্রের বৃহত্তম আমদানিকারকও।
মার্কিন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দলীপ সিং গত সপ্তাহে ভারতে আনুষ্ঠানিক সফর করেছে। তার এই সফরের পর দেশটিকে সতর্ক করল যুক্তরাষ্ট্র।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
যুক্তরাষ্ট্র
লিংক সফলভাবে কপি হয়েছে!