ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার নির্বাচন সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৮, ১১ এপ্রিল ২০২২
ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার নির্বাচন সম্পন্ন
ছবি: সংগৃহীত

ফ্রান্সে অনুষ্ঠিত হচ্ছ প্রেসিডেন্ট নির্বাচন। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট রোববার স্থানীয় সময় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্রহণ করা হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসির তথ্যানুযায়ী, এবারের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেশটির দুই ধাপের ভোটের প্রথম পর্বে ডান-বাম এবং মধ্যপন্থী মিলিয়ে ১২ জন প্রার্থী অংশ নেন। এদের মধ্যে চারজন নারী ও আটজন পুরুষ। রোববার অনুষ্ঠিত ভোটের প্রথম পর্বে ক্ষমতাসীন এমানুয়েল ম্যাক্রোঁ জয় পেয়েছেন। দ্বিতীয় পর্বে ম্যাক্রোঁর সঙ্গে লড়বেন চরম ডানপন্থী জাতীয়তাবাদী প্রতিদ্বন্দ্বী মেরি লে পেন।

বেসরকারিভাবে এমানয়েল ম্যাক্রোঁ ২৮ দশমিক ১ থেকে ২৯ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন, যেখানে লে পেন পেয়েছেন ২৩ দশমিক ৩ থেকে ২৪ দশমিক ৪ শতাংশ ভোট। তৃতীয় অবস্থানে রয়েছেন জ্যা-লুক মেলেনচন, তিনি পেয়েছেন ২০ শতাংশ ভোট।

Advertisement

প্রথম পর্বের নির্বাচনে এ দুই প্রার্থী ২৪ এপ্রিলের রানঅফ ভোটে প্রতিদ্বন্দ্বীতার জন্য মনোনীত হলেন। সেদিনের ভোটেই চূড়ান্ত হবে আগামীতে কে হবেন ফরাসি প্রেসিডেন্ট।

আরো পড়ুন: ইসরায়েলি বাহিনীর হামলায় ২ ফিলিস্তিনি নারী নিহত

এদিকে, প্রথম ধাপে জয়ী হওয়া ম্যাক্রোঁ সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, কোনো ভুল করা যাবে না, এখনো কিছুই নির্ধারিত হয়নি। অপরদিকে, লে পেন ম্যাক্রোঁ বিরোধী প্রত্যেক ভোটারকে তার পক্ষে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

২০০২ সালের পর থেকে কোনো ফরাসি প্রেসিডেন্ট পরপর দুবার নির্বাচিত হননি। প্রথম পর্বে জয় পেলেও বর্তমান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর জন্য দ্বিতীয় পর্বে জয়ী হওয়া কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ফ্রান্স
লিংক সফলভাবে কপি হয়েছে!