ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে পাতাল রেল স্টেশনে গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৪২, ১৩ এপ্রিল ২০২২
যুক্তরাষ্ট্রে পাতাল রেল স্টেশনে গোলাগুলি
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের একটি পাতাল রেল স্টেশনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জন আহত হয়েছেন। 

স্থানীয় সময় মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ৯টা ৪২ মিনিটে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছে ব্রুকলিন শহরের ফায়ার সার্ভিস।

Advertisement

নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের একজন মুখপাত্র জানান, সানসেট পার্কের ৩৬ নাম্বার স্ট্রিট স্টেশনে ধোঁয়ার খবর পেয়ে তারা যান। সেখানে যেয়ে তারা একাধিক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান এবং ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরক উদ্ধার করা হয়।

ব্রুকলিন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অন্তত ১৩ জন ব্যক্তিকে আহত অবস্থায় তারা উদ্ধার করেছেন। তাদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার জন্য পার্শ্ববর্তী হাসপাতালে নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!