[ আন্তর্জাতিক ]
ইউক্রেনের বুচা শহরে ৪ শতাধিক মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
ইউক্রেনের রাজধানী কিয়েভের পার্শ্ববর্তী বুচা শহর থেকে এখন পর্যন্ত চার শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। বুচার মেয়র আনাতোলি ফেডোরুকের বরাত দিয়ে মঙ্গলবার সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
আনাতোলি ফেডোরুক বলেন, কর্তৃপক্ষ এখন পর্যন্ত ৪০৩ জনের মৃতদেহ খুঁজে পেয়েছে। রুশ বাহিনীর দখলদারিত্বে থাকার সময় এসব মানুষকে হত্যা করা হয়েছে বলে মনে করেন তারা।
আরো পড়ুন: ইউক্রেনে গণহত্যা চালাচ্ছেন পুতিন: বাইডেন
.png)
তিনি আরো বলেন, গত মাসের শেষের দিকে রুশ সেনারা পিছু হটে যাওয়ার পর বাসিন্দাদের শহরে ফিরে আসা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। রুশ সেনাদের চলে যাওয়ার পরই শহরে এসব মরদেহের খোঁজ এবং উদ্ধার করা হয় এবং মরদেহের সংখ্যা ক্রমেই বাড়ছে। তবে বুচা শহরে মৃত মানুষের সংখ্যা সম্পর্কে মেয়রের বক্তব্য যথাযথভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
এদিকে ইউক্রেনে আক্রমণের পর থেকে বেসামরিক মানুষদের হামলার লক্ষ্যবস্তু করার কথা বারবার অস্বীকার করে এসেছে রুশ বাহিনী। বুচা শহরেও বেসামরিক লোকদের হত্যা করার অভিযোগকে ‘ভয়াবহ জালিয়াতি’ বলে অভিহিত করেছে মস্কো।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ইউক্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!