ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মার্কিন কংগ্রেসের ৩৯৮ সদস্যের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৮, ১৪ এপ্রিল ২০২২
মার্কিন কংগ্রেসের ৩৯৮ সদস্যের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা
ছবি: ভ্লাদিমির পুতিন

রাশিয়ার স্টেট দুমার সদস্যদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়েছে মস্কো। দেশটি মার্কিন প্রতিনিধি পরিষদের ৩৯৮ সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বুধবার (১৩ এপ্রিল) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ৩৯৮ সদস্যের বিরুদ্ধে প্রতিশোধমূলক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

Advertisement

পৃথক এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা কানাডা সিনেটের ৮৭ সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অটোয়ার অদূরদর্শী নীতিমালার কারণে তাদের বিরুদ্ধে শিগগিরই আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

আরো পড়ুন>> পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে ৫ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর পশ্চিমা বিশ্ব মস্কোর ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে। এসবের মধ্যে রয়েছে সুইফট বার্তা পদ্ধতি থেকে রাশিয়ার বিভিন্ন ব্যাংককে বাহিরে রাখা, কয়লা নিষেধাজ্ঞা ও বিনিয়োগের ওপর নতুন নিষেধাজ্ঞা।

সমন্বিত পদক্ষেপের ক্ষেত্রে পশ্চিমা দেশগুলো গুপ্তচর বৃত্তির সন্দেহে রাশিয়ার অনেক কূটনীতিককে বহিস্কারও করে। বুধবার রাশিয়া জানায়, তারা পাল্টা পদক্ষেপ হিসেবে মস্কোতে ইইউ দেশের দূতাবাস থেকে চেক প্রজাতন্ত্রের এক সিনিয়র কূটনীতিককে বহিস্কার করে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!