ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জাহাজ ডুবির ঘটনায় প্রতিশোধ নিচ্ছে রাশিয়া: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:০৮, ১৫ এপ্রিল ২০২২
জাহাজ ডুবির ঘটনায় প্রতিশোধ নিচ্ছে রাশিয়া: ইউক্রেন
ছবি: সংগৃহীত

রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগর বহরের নেতৃত্বে থাকা যুদ্ধজাহাজ মস্কোভা বৃহস্পতিবার রাতে ডুবে গেছে। গত বুধবার বিস্ফোরণে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছিল।  ইউক্রেনের দাবি, জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল মস্কোভায়।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, জাহাজ ডুবির ঘটনায় প্রতিশোধ হিসেবে বৃহস্পতিবার রাত থেকে ইউক্রেনের দক্ষিণ অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা করছে রাশিয়া। 

নাতালিয়া হিউমেনুক নামের এই কর্মকর্তা বলেন, এটা শুধুমাত্র রাশিয়ার জাহাজে আঘাত নয়, বরং শত্রুর রাজকীয় আকাঙ্খায় আঘাত।

Advertisement

আরো পড়ুন: প্রথমবার দূর পাল্লার বোমারু বিমানে হামলা করছে রাশিয়া

শুক্রবার সংবাদমাধ্যমে ব্রিফিংয়ে এই কর্মকর্তা বলেন, মস্কোভাতে আক্রমণ করার পর আমরা বুঝতে পারছিলাম, তারা আমাদের ক্ষমা করতে পারবে না।

৪৮৫ নাবিকের মিসাইল ক্রুজার মস্কোভাকে রাশিয়ার সামরিক বাহিনীর শক্তির প্রতীক বিবেচনা করা হতো। ইউক্রেনে হামলায় রুশ নৌবাহিনীর নেতৃত্ব দিচ্ছিল এই যুদ্ধজাহাজ। ১৮৬ দশমিক ৪ মিটার দীর্ঘ যুদ্ধজাহাজটির গতি ঘণ্টায় ৩২ নটিক্যাল মাইল বা ৫৯ কিলোমিটার।

ইউক্রেনীয় বাহিনীর বর্ণনা অনুসারে, আগুন লাগার পর রাশিয়ার অন্য জাহাজগুলো মস্কোভাকে সহায়তা করতে চেষ্টা করছিল। কিন্তু প্রকৃতিও ছিল ইউক্রেনের পক্ষে। ঝড়ের কারণে তারা উদ্ধার অভিযান পরিচালনা করতে পারেনি।  

সূত্র: সিএনএন

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ইউক্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!