প্রতিবেদনে বলা হয়, মারিউপোল শহরটি রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। কেবল ইস্পাত কারখানার এলাকাটি এখনো ইউক্রেনীয় বাহিনীর হাতে আছে। গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশাল ওই শিল্পাঞ্চলটিকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলার নির্দেশ দেন। এরই মধ্যে ইস্পাত কারখানাটি থেকে প্রথম কোনো দল বের হয়ে যেতে সক্ষম হলো। সেখানে আটকে থাকা এক হাজার বেসামরিক নাগরিককে সরিয়ে আনার বিষয়ে আলোচনা চলছে।
মারিউপোলের নিয়ন্ত্রণ নেয়ার পর এক সপ্তাহেরও আগে রুশ সেনাদের প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, শিল্পাঞ্চলটি পুরোপুরি অবরুদ্ধ করে দাও, যাতে মশা-মাছিও আসা-যাওয়া করতে না পারে।
.png)
আরো পড়ুন: রুশ হামলায় একদিনে ২ শতাধিক ইউক্রেনীয় সেনা নিহত
অবশ্য রুশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ২৫ জন বেসামরিক নাগরিক আজভস্তাল কারখানা থেকে সরে যেতে সক্ষম হয়েছে। তাদের মধ্যে ১৪ বছরের কম বয়সী ছয় শিশু রয়েছে। তবে তাদের কোথায় নেয়া হয়েছে সে বিষয়ে কিছু বলা হয়নি।
মারিউপোলের মেয়র ভাদিম বোয়শেঙ্কো বলেন, সেখানকার লোকজন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তারা অপেক্ষায় আছেন, তাদের উদ্ধারের আকুতি জানাচ্ছেন। তাদের বাচাতে আমাদের হাতে কত দিন বা ঘণ্টা সময় আছে, তা বলা কঠিন।