[ আন্তর্জাতিক ]
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ওডেসা বিমানবন্দর
ছবি: সংগৃহীত
ইউক্রেনের কৃষ্ণসাগরীয় ওডেসা বিমানবন্দরের প্রধান রানওয়েতে হামলা চালিয়ে অচল করে দিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, রুশ বাহিনী শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
শনিবার রাতে ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, নতুন রানওয়ে ধ্বংস হয়ে গেছে। তবে আমরা অবশ্যই এটিকে আবারো নির্মাণ করবো। তবে ওডেসা কখনোই রাশিয়ার এমন আচরণ ভুলবে না।
আরো পড়ুন: মারিউপোলের ইস্পাত কারখানা থেকে ২০ জনকে সরানো হয়েছে
.png)
ওডেসার আঞ্চলিক গভর্নর মাকসিম মার্চেঙ্কো জানায়, রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে ইউক্রেনের সংবাদমাধ্যম ইউএনআইএএন ওডেসায় একাধিক বিস্ফোরণের খবর দিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ওই এলাকার বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নেয়ার অনুরোধ করেছে।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!