ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ভবন ধসের ৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে নারীকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:১৩, ৫ মে ২০২২
ভবন ধসের ৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে নারীকে জীবিত উদ্ধার
ছবি: সংগৃহীত

চীনে একটি ভবন ধসের ছয় দিন পর ধ্বংসস্তূপের ভেতর থেকে এক নারীকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারীরা। মধ্যরাতে ওই নারীকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা গেছে, ১৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে বৃহস্পতিবার ভোরে তাকে উদ্ধার করতে সক্ষম হয় জরুরি বিভাগ। পরিচয় প্রকাশ না করা ওই ২১ বছর বয়সী নারী গত শুক্রবার বিছানায় শুয়ে থাকা অবস্থায় ভবনে কেঁপে ওঠে। তাকে উদ্ধারের আগে আরও এক নারীকে বের করে আনা হয়। ছয়তলা সেই ভবনটি আবাসিক ও ব্যবসায়িক কাজে ব্যবহার হয়ে আসছিল।

ওইদিনের ঘটনার পরপরই তার মোবাইলের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু তারিখ ও সময়ের বিষয়টি নজরে রেখেছিলেন ওই নারী। ধ্বংসস্তূপে একটি পাত্রে সামান্য পানি থাকায় সেটি খেয়েই বেঁচে ছিলেন তিনি। উদ্ধারের সময় ওই পাত্রে কিছু আরও কিছু পানি ছিল।

আরো পড়ুন>> খরা মোকাবিলায় অফিসকর্মীদের চাষে নামালেন কিম জং উন

বাকি নিখোঁজদের উদ্ধার তৎপরতা এখনও চালিয়ে যাচ্ছে দমকল বাহিনী। চীনের বিভিন্ন প্রদেশে প্রায়ই সময় ভবন ধসে প্রাণহানির খবর পাওয়া যায়। নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন তৈরির কারণেই এ ধরনের ঘটনা বাড়ছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
ট্যাগ: চীন ভবন ধস
লিংক সফলভাবে কপি হয়েছে!