ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

করোনায় আক্রান্ত বিল গেটস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৭, ১১ মে ২০২২
করোনায় আক্রান্ত বিল গেটস
ছবি: বিল গেটস

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

বুধবার (১১ মে) এক টুইটে এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই।

৬৬ বছর বয়সী বিল গেটস টুইটারে লিখেছেন, আমি করোনাভাইরাসে আক্রান্ত। আমার মৃদু উপসর্গ রয়েছে। চিকিৎসকের পরামর্শ মেনে চলছি এবং সুস্থ হওয়া পর্যন্ত আইসোলেশনে থাকবো।

Advertisement

আরেকটি টুইট বার্তায় তিনি বলেন, আমার সৌভাগ্য যে আমি করোনার টিকা পেয়েছি। বুস্টার ডোজও নিয়েছি এবং পরীক্ষাসহ চমৎকার চিকিৎসাসেবা পেয়েছি।

বিল গেটস বুধবার তার ফাইন্ডেশন থেকে ভার্চুয়ালি সবার সঙ্গে বৈঠক করবেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

আরো পড়ুন>> আল-জাজিরার সাংবাদিককে মাথায় গুলি করে হত্যা করল ইসরায়েলি সেনারা

বিল গেটস এবারই প্রথম করোনা আক্রান্ত হলেন কি না তা জানা যায়নি। করোনা মহামারি দূরীকরণে অগ্রগামী ভূমিকা রেখেছেন বিল গেটস। বিশেষ করে দরিদ্র দেশগুলোতে করোনার টিকা ও চিকিৎসাসেবা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মহামারিতে খাদ্য সহায়তা দিয়েও অসংখ্য মানুষের পাশে ছিলেন তিনি।

এর আগে গত বছরের অক্টোবরে গেটস ফাইন্ডেশন জানায়, নিম্ন আয়ের দেশগুলোর জন্য করোনা পিল উৎপাদনে তারা ১২০ বিলিয়ন ডলার খরচ করবে।

গত সপ্তাহে বিল গেটসের বই ‘হাউ টু প্রিভেন্ট দ্য নেক্সট পেন্ডেমিক’ প্রকাশিত হয়েছে। মহামারি এড়াতে এবং শ্বাসযন্ত্রের রোগ নির্মূলে দেশগুলো কীভাবে একটি সমন্বিত প্রচেষ্টা চালাতে পারে এই বইয়ে তা ব্যাখ্যা করেছেন বিল গেটস।

সূত্র: নিউইয়র্ক টাইমস

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!