এবার সেই বারমুডা ট্রায়াঙ্গলেই ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রুজ সংস্থা নরওয়েজিয়ান প্রাইমা লাইনার। দু’দিনের সফরে একেক জন যাত্রীর খরচ খরচ ১ হাজার ৪৫০ পাউন্ড যা বাংলাদেশী মুদ্রায় ১ লাখ ৫৫ হাজার টাকা। সঙ্গে সংস্থাটি একটি অভিনব প্রস্তাবও দিয়েছেন। আর সেটি হলো- জাহাজ বারমুডা ট্রায়াঙ্গলে গিয়ে নিখোঁজ হয়ে যায়, তা হলে যাত্রীদের প্রত্যেককে তাদের সফরের খরচ পুরোটা ফেরত দেওয়া হবে।
প্রাইমা লাইনার তাদের ওয়েবসাইটে লিখেছে, বারমুডা ট্রায়াঙ্গলের এই সফরে হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। ওই জায়গা থেকে সশরীরে ফেরত আসার নিশ্চয়তা ১০০ শতাংশ। যদি ফিরতে না পারা যায়, তা হলে যাত্রীদের পুরো টাকাটাই ফেরত দেওয়া হবে। তবে এটুকু আশ্বস্ত করতে পারি, হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
.png)
২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিজ্ঞানী কার্লস ক্রুসজেলনিকি দাবি করেছিলেন, বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য উদঘাটন করে ফেলেছেন। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সে সময় তিনি জানান, এখানে কোনো রহস্যই নেই যে সমাধান করতে হবে। আসলে এটি নিয়ে মানুষের মধ্যে যেসব ভুল ধারনা তৈরি হয়েছে যেটা ভুল বোঝাবুঝি এবং খারাপ আবহাওয়ার জন্য।
বারমুডা ট্রায়াঙ্গেলের অবস্থান আটলান্টিক মহাসাগরে আমেরিকার দক্ষিণ-পূর্ব উপকূলে বারমুডা, ফ্লোরিডা এবং পুয়ের্তো রিকোর মাঝামাঝি জায়গায়।