নগরীর সামরিক ও বেসামরিক প্রশাসনের প্রধান ওলেসান্দ্র স্ট্রিউক বলেছেন, দুঃখজনকভাবে ফ্রন্ট লাইন শহরকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে। তবে আমাদের সেনারা এখনো শহর রক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।
এদিকে লুহানস্ক অঞ্চলের গভর্নর সের্গেই গাইদাই এক অনলাইন বিবৃতিতে বলেছেন, সেভেরোদোনেস্ক শহরের পরিস্থিতি অত্যন্ত জটিল। ইউক্রেনের সেনারা এখনো শহরের কোনো কোনো অংশ নিয়ন্ত্রণ করছে বলে তিনি জানান।
.png)
আরো পড়ুন: মেক্সিকোতে হ্যারিকেন আগাথা’র তাণ্ডবে নিহত ১০
ডনবাস অঞ্চলের রাজধানী লুহানস্ক দখলের পথে যেসব গুরুত্বপূর্ণ শহর এখনো রুশ সেনাবাহিনীর অগ্রযাত্রা প্রতিহত করছে সেগুলোর অন্যতম সেভেরোদোনেস্ক।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৪ ফেব্রুয়ারি তার দেশের সেনাবাহিনীকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন। তিনি বলেন, দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য মস্কোর সঙ্গে স্বাক্ষরিত শান্তি চুক্তি লঙ্ঘন করেছে কিয়েভ। তিনি ইউক্রেনকে নব্য নাৎসিমুক্ত করাকে তার দেশের সামরিক অভিযানের অন্যতম লক্ষ্য বলে ঘোষণা করেন।
তখন থেকে আমেরিকাসহ তার পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে কোটি কোটি ডলারের অস্ত্র সরবরাহ করে যাচ্ছে। এছাড়া, পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞাও আরোপ করেছে। ইউরোপীয় ইউনিয়ন চলতি বছরের শেষ নাগাদ রাশিয়ার কাছ থেকে তেল আমদানি ৯০% কমিয়ে দেবে বলে মঙ্গলবার ঘোষণা করেছে।